Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নবীন-প্রবীণ দ্বন্দ্ব, কালীঘাটের বাড়িতে মমতার সঙ্গে বৈঠক করলেন অভিষেক

তৃণমূল কংগ্রেসে নতুন করে উসকে গিয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও কি সামান্য দূরত্ব তৈরি হয়েছে? সেই প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে। আজ সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পিসি ভাইপোর সম্পর্ক দুজনের মধ্যে। কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন না। তিনি কালীঘাটের বাড়ি থেকে সামান্য দূরে নিজের পরিবার ও বাবা-মাকে নিয়ে থাকেন। তবে তৃণমূল নেত্রীর বাড়িতে মাঝেমধ্যেই তাঁর যাতায়াত রয়েছে। তৃণমূল নেত্রীর বাড়িতে গেলেন আজ। তবে এই মুহূর্তেই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 abhishek Banerjee at Mamata Banerjees house

অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে দলের কাজকর্ম থেকে গুটিয়ে রাখছেন? সেই প্রশ্ন উঠেছিল। বেশ কিছু ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ও অন্যান্য সিদ্ধান্ত মানতে পারছেন না। অভিষেক এই কথা তৃণমূল নেতৃত্বের একাংশের কাছে তিনি জানিয়েছিলেন। এবারের লোকসভা নির্বাচনে তিনি খুব একটা বেশি দলের সঙ্গে থাকছেন না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নিজেকে আটকে রাখতে চান অভিষেক৷ এমন কথাও শোনা গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হচ্ছে? এর আগে ছবি নিয়ে দলের অন্তরে বিতর্ক তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে। কিন্তু অভিষেকের কোনও ছবি সেখানে ছিল না। তিনি যে দলের শেষ কথা।জোড় গলায় বুঝিয়ে দিয়েছিলেন নেত্রী।

প্রতিষ্ঠা দিবসের দিন সকাল থেকেই নবীন ও প্রবীণ বিতর্ক ফের দানা বেঁধেছে। ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জোর সওয়াল করেছেন। তৃণমূল নেত্রীর নেতৃত্বেই দল চলবে। এই বক্তব্য তাদের কথায় ফুটে উঠেছে।

আর সেখান থেকেই শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ফের তীব্র বিরোধিতা করেছেন। হাতে গোনা প্রবীণ কয়েক জন নেতৃত্বের কাছে কেন দায়িত্ব থাকবে? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করেছেন, তাদের সকলকে কেন সামনে আনা হবে না? সেই প্রশ্ন তিনি উসকে দিয়েছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনের মুখ। তিনি রাজ্যের আগামী দিনের মুখ্যমন্ত্রী। সেকথাও জোর গলায় দাবি করছেন কুণাল।

সোমবার দিনভর তৃণমূলের অন্তরে শুরু হয়ে গিয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি কোনওভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় 'পুরনো চাল ভাতে বাড়ে' এই বক্তব্য রেখেছিলেন।

এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সময় তাদের মধ্যে কথাবার্তা হয়। মন্ত্রী ফিরহাদ হাকিমও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। তাঁর উপস্থিতিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+