শাহজাহান না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের মেশিন পুরো ফাঁকা, কটাক্ষ শুভেন্দুর
শেখ শাহজাহান সম্পর্কে আরও একবার বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। শেখ শাহজাহান না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের মেশিন পুরো ফাঁকা। মানুষ ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোকাট্টা। বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পুলিশকে দিয়ে শেখ শাজাহানকে আগলে রেখেছেন। সেই কারণে শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। বিজেপিকে আটকানোর জন্য ড্রোন ওড়ানো হয়। কিন্তু শাহজাহানকে খোঁজার জন্য ড্রোন ব্যবহার করা হয় না। এমনই দাবি শুভেন্দু অধিকারীর।

শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। এই দাবি বিরোধীরা করছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসও শাহজাহানকে গ্রেফতারের দাবি করেছেন। কিন্তু তারপরেও তাকে গ্রেফতার সম্ভব হচ্ছে না। শাহজাহান তার এলাকাতেই রয়েছে। ইডি তার সম্পত্তি অ্যাটাচ করার জন্য প্রস্তুতি নিয়েছে। জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানাও জারি হবে। মামলা আদালতে এই মুহূর্তে স্থগিত রয়েছে। সিবিআই বা এনআইএ তদন্ত না শুরু করলে শাহজাহান গ্রেফতার হবে না। দাবি শুভেন্দুর।
শাহজাহান থাকলে বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে। সেজন্য তাকে আড়াল করে রাখা হচ্ছে। বাংলার লক্ষ্মীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাহজাহান বাহিনী যে কাণ্ড করেছে, তার কোনও ক্ষমা নেই। গোসাবা, বাসন্তী, ক্যানিং, ভাঙ্গড়, শাসন, হাড়োয়া, মিনাখাঁ, বারাসত, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি এই এলাকা তৃণমূল নিয়ন্ত্রণ করে। শেখ শাহজাহানের মাধ্যম দিয়ে এই কাজ চলে। দাবি শুভেন্দুর।
মানুষ ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেশিন পুরো ফাঁকা হয়ে যাবে। সে কারণে ভোট পর্যন্ত শেখ শাহজাহানকে সুরক্ষিত রাখতে হবে। আরাবুল ইসলামকেও ভোটের আগে জেল থেকে ছাড়ানো হবে। এমন বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications