Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে গণপিটুনি, অশোকনগরে মৃত্যু দম্পতির

স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে ধরে গণপিটুনি। একই দিনে মৃত্যু হল স্বামীরও। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তর ২৪ পরগনার অশোকনগরের। ফের আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন।

উত্তর ২৪ পরগনা, ১১ মার্চ : স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে ধরে গণপিটুনি। একই দিনে মৃত্যু হল স্বামীরও। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তর ২৪ পরগনার অশোকনগরের। ফের আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন। পুলিশ যাওয়ার আগেই স্বামীকে পিটিয়ে মেরে ফেলে স্থানীয় জনতা। দম্পতির দেহ উদ্ধার করে মনাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। শুরু হয়েছে তদন্ত।

বিয়ের পর থেকেই স্ত্রীর উপর অত্যাচার চালাত স্বামী। এদিন সেই অত্যাচারের মাত্রা প্রবল রূপ নেয়। মারধর করার পর স্ত্রী-র গায়ে আগুন ধরিয়ে দেয় স্বামী। স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার পর কালক্ষেপ না করে পালিয়ে যায় স্বামী। জীবন্ত দগ্ধ হতে থাকা স্ত্রীর আর্ত চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপর আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হল গৃহবধূর।

স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে গণপিটুনি, অশোকনগরে মৃত্যু দম্পতির

এদিকে প্রতিবেশীরা তাড়া করে ধরে ফেলে অভিযুক্ত স্বামীকে। তাকে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। বেধড়ক মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ আসার আগেই এই ঘটনা ঘটে। এরপর অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে দেহ। পুলিশ দুই মৃত্যুরই তদন্ত শুরু করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+