মমতার হুমকিতেও দমেননি, বাংলাদেশ ইস্যুতে ডাক দেন হিন্দুদের একজোট হওয়ার! পদ্মশ্রী প্রাপক কে এই কার্ত্তিক মহারাজ
Padma Awards 2025: কার্ত্তিক মহারাজকে পদ্মশ্রী দিচ্ছেন নরেন্দ্র মোদী সরকার! প্রজাতন্ত্র দিবস (Republic Day 2024) এর আগে প্রথা মেনে ২০২৫ সালের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান (Highest Civilian Award) পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্র। আর এই সম্মানের তালিকায় এবার রয়েছে একঝাঁক বঙ্গ সন্তান।
রয়েছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, নৃত্যশিল্পী মমতা শংকর, সাহিত্যিক নগেন্দ্রনাথ রায় সহ একাধিক কৃতির নাম। তাৎপর্যপূর্ণ ভাবে এই তালিকায় (Padma Awards 2025) নাম রয়েছে কার্ত্তিক মহারাজের। যা অনেকেই অবাক করেছে। কিন্তু কে এই ব্যক্তি? কেন হঠাত কার্ত্তিক মহারাজ পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে?

Padma Awards 2025: বাংলাদেশ ইস্যুতে লাগাতার আন্দোলন
বাংলাদেশের মাটিতে ইসকনের মহারাজ চিন্ময় প্রভুকে গ্রেফতারের ঘটনার আঁচ এসে পড়েছে বাংলাতেও। ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা সন্ন্যাসী সমাজ। কখনও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস ঘেরাও তো আবার কখনও ভারত-বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে ইউনূসকে হুমকি। একেবারে সামনে থেকে আন্দোলন-বিক্ষোভকে নেতৃত্ব দিয়েছেন এই কার্ত্তিক মহারাজ। যা হিন্দুত্ব বোধকে জাগিয়ে তোলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল।
Padma Awards 2025: রাজনীতি করার অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী
মুর্শিদাবাদের বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ (স্বামী প্রদীপ্তানন্দ)। গিত বিধানসভা নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে রাজনীতি করার মারাত্মক অভিযোগ আনেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে বিজেপির হয়ে প্রচার করছেন একজন। ধর্মের নামে কেন লুকিয়ে তা করছেন তা নিয়ে সরাসরি ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রশাসনিক প্রধান। পাল্টা চ্যালেঞ্জ জানান মহারাজও। সরাসরি মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠান। একই সঙ্গে ক্ষমা চাওয়ার কথাও বলেন। যা নিয়ে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে বাংলা। সন্ন্যাসীকে আক্রমণের ঘটনায় বাংলায় আসে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
Padma Awards 2025: কে এই ব্যক্তি
অনেক ছোট বয়সে ভারত সেবাশ্রমে চলে আসেন কার্ত্তিক মহারাজ। তথ্য বলছে, ঔরঙ্গাবাদে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের থেকে দীক্ষা নিয়ে সন্ন্যাস জীবন শুরু তাঁর। খুব কষ্ট করে একটা সময় মহারাজ জীবন চালাতেন। সন্ন্যাস নিলেও পড়াশোনা ছাড়েননি। কষ্ট করেই তা চালিয়ে গিয়েছেন।
এরপরেই বেলডাঙায় চলে আসেন। সেখানে কোনও মন্দির ছিল না। মানুষের কাছে ভিক্ষা করে তৈরি করেন মন্দির। শুধু তাই নয়, এখন স্কুল থেকে শুরু করে সব হয়েছেন। কিন্তু মানুষটা বদলাই বলেন এলাকার মানুষজন। সব সময় প্রতিবাদী। বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণ হলেই গর্জে ওঠেন প্রতিবাদে। এবার তাঁকে পদ্মশ্রী সম্মানে বেঁছে নিল কেন্দ্র। রাজনৈতিকমহলের মতে, তাঁকে সম্মান দেওয়ার পিছনে আছে অনেক বড় রাজনৈতিক রহস্য।
Padma Awards 2025: কী বলছেন মহারাজ?
পুরষ্কার পেয়েও বিনয়ী মহারাজ। তিনি জানিয়েছেন, খ্যাতির বিড়ম্বনা পড়ে গেলাম। তবে সন্নাসীর আবার কি স্বীকৃতি?
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications