Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Blast at Kalyani: ভয়ঙ্কর বিস্ফোরণ, ওটা কারখানা নাকি গোডাউন! চাঞ্চল্যকর দাবি, পিছনে বড় মাথা? বাড়ছে রহস্য

Blast at Kalyani: গত কয়েকমাসে বাংলার একাধিক বাকি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে! বহু মৃত্যুর সাক্ষী থেকেছে বাংলা। প্রশ্ন ঊঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছুই যে বদল হয়নি তা ফের একবার প্রমাণ মিলল বাংলায়। ভর দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল কল্যাণী। কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলা এলাকা খুবই ঘনবসতি পূর্ণ একটি এলাকা।

আর সেখানেই একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Blast at Kalyani) । আর তাতে মর্মান্তিক মৃত্যু হয় চারজনের। মৃতদের মধ্যে চারজনই মহিলা বলে খবর। শুধু তাই নয়, ঘটনায় একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকায় আতঙ্কের পরিবেশ। ইতিমধ্যে এই ঘটনায় ওই বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

Blast at Kalyani

ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে স্থানীয় পুলিশের তরফে। অন্যদিকে ব্যবস্থা নেওয়া হচ্ছে দমকলের তরফে। দমকলের দাবি, বেআইনি ভাবে বাজি তৈরি করা হচ্ছিল। উপকরণ পাওয়া গিয়েছে। অন্যদিকে এই কারখানা চালানোর জন্য কোনও লাইসেন্স ছিল না বলেও এদিন দাবি করা হয়েছে দমকলের তরফে। আধিকারিকদের কথায়, কারখানাটাই বেআইনি। যদিও কল্যাণী পুরসভার চেয়ারম্যানের দাবি, ওখানে বাজি তৈরি হতো না।

বাজি মজুত করার জন্য ছিল শুধু গোডাউন। এমনকি লাইসেন্স ছিল বলেও দাবি। আর এহেন দুই বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। স্থানীয় মানুষজনের একাংশের দাবি, পুলিশ এবং প্রশাসনের মদতেই ওই বাজি কারখানা চলত। এমনকি ১০-১২ বছর ধরে ওই কারখানায় বাজি তৈরি করা হতো বলেও দাবি। কোনও নজরদারি ছিল না। না হলে কীভাবে জনবসতি পূর্ণ একটা এলাকায় এমন একটা কারখানা চলতে পারে তা নিয়ে প্রশ্ন এলাকার মানুষের।

অন্যদিকে এই ঘটনার পরেই এলাকায় ছুটে যান বিজেপি বিধায়ক অম্বিকা রায়। ঘুরে দেখেন এলাকা। বিজেপি বিধায়কের দাবি, পুলিশ সব জানত। পুলিশের নাকের ডগাতেই চলছিল। অনেক কিছু আড়াল করতেই এই ঘটনা বলেই দাবি। বলে রাখা প্রয়োজন, এদিন দুপুরে হঠাত করেই প্রবল বিস্ফোরণের কেঁপে ওঠে ওই এলাকা। তীব্রতা এতটাই ছিল আশেপাশের বাড়িও কেঁপে উঠে। এরপরেই দাউ দাউ করে আগুন ধরে যায়। যা খবর, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে কারখানাটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+