West Bengal Weather Update: কমল কলকাতার তাপমাত্রা, দুয়ারে কড়া নাড়ছে শীত! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather Update: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে পরিষ্কার আকাশ। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৬ থেকে সাড়ে সতেরো ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দিন চারেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
সোমবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা আগামী দিন চারেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।
Cyclone Midhili Update: বেগ আরও বাড়িয়ে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিধিলি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ১৮.৮
বহরমপুর ১৯.২
বাঁকুড়া ১৭.১
বর্ধমান ১৯
কোচবিহার ১৬.৫
দার্জিলিং ৯.৫
কালিম্পং ১৪
দিঘা ১৮.৫
কলকাতা ২০.৮
দমদম ২০.৭
কৃষ্ণনগর ১৯.৮
মালদহ ২১.৫
মেদিনীপুর ১৯.২
পুরুলিয়া ১৬.১
শিলিগুড়ি ১৬.৪
শ্রীনিকেতন ১৭.৪
সুন্দরবন ১৯












Click it and Unblock the Notifications