West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: ভারী বৃষ্টির সময়েও তা না হওয়ায় বাড়ছে মশা তথা ডেঙ্গির উপদ্রব। তবে আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উফকূলের কাছে নিম্নচাপের উপস্থিতির কারণে এই পরিস্থিতি বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৪ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ২৯ জুলাই | ২৭ | ৩০ | সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা |
| ৩০ জুলাই | ২৭ | ৩২ | একই |
| ৩১ জুলাই | ২৭ | ৩২ | একই |
| ১ অগাস্ট | ২৭ | ৩১ | একই |
| ২ অগাস্ট | ২৭ | ৩২ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৯ জুলাই শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ৩০ ও ৩১ জুলাই রবিবার ও সোমবার এবং ১ ও ২ অগাস্ট মঙ্গলবার ও বুধবার আপাতত সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

West Bengal Weather: বাংলার আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! মৎস্যজীবীদের জন্য দুদিনের সতর্কতা জারি
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৯ ও ৩০ জুলাই শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ৩১ জুলাই সোমবার, ১ ও ২ অগাস্ট মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
- মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়ে মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার বেগ ঘন্টা প্রায় ৪৫ কিমি হওয়ার সম্ভাবনা রয়েছে ১ ও ২ অগাস্ট। যে কারণে ওই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications