West Bengal Weather: বাংলার আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! মৎস্যজীবীদের জন্য দুদিনের সতর্কতা জারি

West Bengal Weather: আকাশ মেঘলা থাকলেও, কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া কার্যত শুকনো। যদিও আবহাওয়া দফতরের তরফে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।

আবহাওয়া

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। রবিবারও উল্লিখিত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, তীব্র মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরের ওপরে ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যে কারণে মৎস্যজীবীদের ২ দিন অর্থাৎ ১ ও ২ অগাস্ট মঙ্গলবার ও বুধবার সমুদ্রে মাছ ধরে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে,

আসানসোল ২৭.৩
বহরমপুর ২৮
বাঁকুড়া ২৮.৮
বর্ধমান ২৬.৬
কোচবিহার ২৬.৭
দার্জিলিং ১৬.২
কালিম্পং ২০.৮
দিঘা ২৭.৫
কলকাতা ২৮.১
দমদম ২৭.৬
কৃষ্ণনগর ২৭.৪
মালদহ ২৮.৪
মেদিনীপুর ২৮.১
শিলিগুড়ি ১৮.৪
শ্রীনিকেতন ২৭.৭
সুন্দরবন ২৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৬)
বহরমপুর (৩৩.৬)
বাঁকুড়া (৩২.৪)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩১.৭)
দার্জিলিং (২১)
কালিম্পং
দিঘা (৩৪.৬)
কলকাতা (৩২.৫)
দমদম (৩৩.৮)
কৃষ্ণনগর (৩২.৬)
মালদহ (৩২.৩)
মেদিনীপুর (৩৪)
শিলিগুড়ি (৩৫)
শ্রীনিকেতন (৩৩.৪)
সুন্দরবন (৩২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+