West Bengal SSC recruitment scam: পয়লা বৈশাখ পর্যন্ত ডেডলাইন! না হলেই...মমতাকে বড় হুঁশিয়ারি
West Bengal SSC recruitment scam: ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত সময়সীমা দিলাম! এর মধ্যে আলোচনায় না বসলে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক চাকরি প্রার্থী এবং চাকরি হারা ঐক্য মঞ্চের। একদিকে নিয়োগের দাবি অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় প্রায়হ ২৬ হাজার শিক্ষক চাকরি গিয়েছে। একেবারে কঠিন পরিস্থিতি। আর এই অবস্থায় এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি চাকরি প্রার্থী এবং চাকরি হারা ঐক্য মঞ্চের।
এই মঞ্চের ডাকা নবান্ন অভিযানকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আমরা সবসময় পাশে আছি। আগামিদিনে আমরাও নবান্ন অভিযান করব। তবে এক্ষেত্রে সবরকম ভাবে চাকরি প্রার্থী এবং চাকরি হারা ঐক্য মঞ্চের পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী (West Bengal SSC recruitment scam)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আজ শনিবার মঞ্চের তরফে একটি যৌথ সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে মঞ্চের শীর্ষ নেতৃত্বের দাবি, চাকরির দাবিতে আমরা লাগাতার আন্দোলন চালাচ্ছি, অন্যদিকে এত মানুষের চাকরি চলে যাওয়া। একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থায় আগামী ৭ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসার ডাক। একই সঙ্গে যে জটিল পরিস্থিতি চলছে তা সমাধান করতে হবে বলেও মন্তব্য। আর তা না হলে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযান করা হবে বলেও হুঁশিয়ারি চাকরি প্রার্থী এবং চাকরি হারা ঐক্য মঞ্চের।
মঞ্চের দাবি, ১২ টি সংগঠন একত্রিত হয়েছি আমরা। তবে নবান্ন অভিযানে শান্তি পূর্ণ আন্দোলন করা হবে, কিন্তু কোন যদি ঝামেলা হয় তার দায় পুলিশ প্রশাসনকে নিতে হবে বলেও হুঁশিয়ারি। এক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল, সাধারণ মানুষ সবাইকে আসার কথাও বলা হয়েছে।
West Bengal SSC recruitment scam: দায় সিপিএমেরই
অন্যদিকে সুপ্রিম রায় নিয়ে অরূপ রায় বলেন, ওদের (সিপিএম) কোনো কাজ নেই, ওরা চেষ্টা করত যারা নিয়োগ হয়েছেন তাদের কিভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায়। অনেক যোগ্য এবং মেধাবীদের চাকরি চলে গেছে। তিনি আরও বলেন, বিকাশ ভট্টাচার্যর কোনও কাজ নেই। তিনি সারাদিন এই নিয়ে লেগে থাকেন। একই সঙ্গে তিনি বিজেপি তথা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকেও একহাত নেন। অরূপ রায় বলেন, বিজেপি একটা স্বেচ্ছাচারী, অসভ্য দল।
-
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications