সীমান্ত পরিদর্শনে রাজ্য পুলিশের কর্তারা
জেলাশাসকের পর এবার উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে পরিদর্শনে সরজমিনে খতিয়ে দেখতে এলেন রাজ্য পুলিশের কর্তারা।
জেলাশাসকের পর এবার উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে পরিদর্শনে সরজমিনে খতিয়ে দেখতে এলেন রাজ্য পুলিশের কর্তারা। খোঁজ নেন সীমান্তবর্তী মানুষের স্বাস্থ্য পরীক্ষা থেকে খাওয়া-দাওয়া সব কিছু ঠিকমত হচ্ছে কিনা।ভারত-বাংলাদেশ সীমান্তের বসিরহাটে এদিন সীমান্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন আইজিপি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র, উত্তর ২৪ পরগনা পুলিশ ডিআইজি বারাসাত রেঞ্জ সি সুধাকর কর, বসিরহাট পুলিশ সুপার কংকর প্রসাদ বারুই সহ প্রশাসনিক কর্তারা।

এদিন বিকেল নাগাদ ঘোজাডাঙ্গা সীমান্তে শুল্ক দফতরের আধিকারিক এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। লকডাউন জন্য ইতিমধ্যে সীমান্ত বাণিজ্য বন্ধ। জনতা কারফিউর পর থেকে আটকে রয়েছে বহু ট্রাক। সেইসঙ্গে দুই দেশের ট্রাকচালকরা আটকে রয়েছে সীমান্তে। একদিকে তাদের স্বাস্থ্য পরীক্ষা, অন্যদিকে খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন। সব মিলিয়ে আজকের এই সীমান্ত ভিজিট খুবই তাৎপর্যপূর্ণ।
এদিন ১৫৩ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার প্রদীপ কুমার সঙ্গে কথা বলেন সীমন্ত সুরক্ষা নিয়ে। সীমান্তে বসবাসকারী গ্রামবাসীদের সুবিধা ও অসুবিধা খাওয়া-দাওয়া স্বাস্থ্য পরীক্ষা ঠিক হচ্ছে কিনা সেটাও মতবিনিময় করেন। সবমিলিয়ে আবার কবে সীমান্ত বানিজ্য চালু হবে সেদিকটাও নজর রাখছেন প্রশাসন। তা আজকের সীমান্ত ভিজিটের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক চৈতালি চক্রবর্তী সীমান্ত পরিদর্শনে এসেছিলেন। তারপর আজ শনিবার ডিআইজি সাউথ বেঙ্গল রাজীব মিত্র সহ প্রশাসনিক কর্তারা সীমান্তে আসা ইঙ্গিত দিচ্ছে সীমান্ত বাণিজ্য কবে থেকে চালু হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছিলেন ৩ রা মে পর্যন্ত বাংলাদেশ থেকে কোন পর্যটক এদেশে ঢুকতে পারবে না। তারপরে আবার সিদ্ধান্ত হলে সেটা জানানো হবে। এদিন সীমান্তে যেসব প্রশাসনিক অফিস আছে সেগুলো সরেজমিনে খতিয়ে দেখেন পাশাপাশি ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পাশাপাশি সীমান্তের গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ইতিমধ্যে সীমান্ত সুরক্ষা যথেষ্ট কঠোর করা হয়েছে কোনরকম খামতি রাখতে চাইছে না পুলিশকর্তারা।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications