'গান, তাল, বাদ্য' -এর চর্চাতেও সমান পারদর্শী উচ্চমাধ্যমিকের প্রথম গ্রন্থন! দেখুন ভিডিও
'থিয়েটার , মিউজিক, কালচার' এই ৩ শব্দ দিয়েই শুরু হয় উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী গ্রন্থনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল।
'থিয়েটার , মিউজিক, কালচার' এই ৩ শব্দ দিয়েই শুরু হয় উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী গ্রন্থনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল। আশপাশে আক চারপাঁচজন স্কুল পড়ুয়ার মতোই তাঁরও শখ রয়েছে পড়াশোনার চেনা গন্ডির বাইরের অনেক কিছু নিয়ে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র গ্রন্থনের প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯. ০২ শতাংশ নম্বর প্রাপ্ত গ্রন্থনের একটা বিশাল জগত রয়েছে পড়াশোনার বাইরেও।

মেধাবী পড়ুয়া বলতেই সাধারণত যে চেনা ছবিগুলি মনে গেঁথে থাকে , সেই ঘরানার অনেকটাই বাইরে গ্রন্থন। উচ্চমাধ্যমিকে প্রথম জলপাইগুড়ির গ্রন্থন কুইজ কনটেস্টে যেমন দাপট দেখাতে পারেন, তেমনই মঞ্চে গানের আসরও জমিয়ে রাখতে পারে গ্রন্থন। থিয়েটার , গানের প্রতি চরম ভালোবাসাকে বজায় রেখেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি। তবে সংস্কৃতি চর্চার সঙ্গে পড়াশোনার ভারসাম্য় সঠিকভাবে বজায় রেখেছেন গ্রন্থন। ভবিষ্যতে অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখছেন উচ্চমাধ্যমিকের এই কৃতী ছাত্র। কলাবিভাগ থেকে যে উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া যায় তা এতদিন হয়তো ভাবতে পারেননি কেউই। ভাবতে পারেননি গ্রন্থনও। গ্রন্থনের দাবি, এই সুযোগ তাঁকে উচ্চমাধ্যমিকের কলাবিভাগের সিলেবাস করে দিয়েছে।
উঠতি বয়সী আর চার পাঁচজন ছেলের মতোই গ্রন্থনও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ! স্টালিশের গোপন মেসেজ পোস্ট করে যেমন তিনি আনন্দ পান, তেমনই আবার ইউথ মিট-এর রবীন্দ্র সন্ধ্যায়ও সমানভাবে অংশগ্রহণ করে আসর মাতিয়ে দেন জলপাইগুড়ির এই কৃতী। সোশ্যাল মিডিয়ায় আর চার পাঁচজনের মতো ডিপি পাল্টাতেও ভোলেন না গ্রন্থন! প্রতিটি ছবির সঙ্গে থাকে আকর্ষণীয় কিছু ট্যাগ লাইনও। সব মিলিয়ে গ্রন্থনের মেধা তাঁর সাংস্কৃতিক চেতনার পরতে পরতে যেন মিশে গিয়েছে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications