West Bengal Bhabishyat Credit Card স্কিমে পাঁচ লাখ পেতে কী করবেন? কোন ডকুমেন্ট জমা দেবেন জানুন
Bhabishyat Credit Card Scheme: রাজ্যের মানুষের জন্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার! আর সেই সমস্ত প্রকল্প থেকে নানা ভাবে উপকৃতও হচ্ছে বাংলার মানুষ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের মতো কন্যাশ্রী প্রকল্পও বিশ্বের দরবারে সম্মান পেয়েছে।
ইতিমধ্যে বেকার যুবক যুবতী থেকে পড়ুয়াদের জন্যে একাধিক প্রকল্প (WBBCCS) নিয়ে এসেছে সরকার। যার মধ্যে একটি হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং অন্যটি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড।

আর এই কার্ড থাকলে নিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু কি এই কার্ড? কীভাবেই বা এই কার্ডের জন্যে আবেদন জানাবেন? সমস্ত কিছু এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল।
Bhabishyat Credit Card Scheme: 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড' স্কিম আসলে কী?
রাজ্যের যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড' স্কিম (WB Bhabishyat Credit Card Scheme) নিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত ১লা এপ্রিলে নয়া এই প্রকল্পের (WBBCCS) সূচনা করেন তিনি। এই 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড' স্কিমের মাধ্যমে ঋণ পাওয়ার অপশন রয়েছে।
আর তা পাঁচ লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়। আর সেই টাকায় ব্যবসা শুরু করার সুযোগ রয়েছে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিং বা বিজনেস, ফার্ম এই সমস্ত ক্ষেত্রে এই টাকা কাজে লাগাতে পারবেন। ইতিমধ্যে রাজ্য সরকারের এইও স্কিমে (WBBCCS) বহু যুবক-যুবতী উপকৃত হয়েছেন। কিন্তু কীভাবে আবেদন জানাবেন?
Bhabishyat Credit Card Scheme: কারা পাবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড?
পশ্চিমবঙ্গে বসবাস করছেন এমন সমস্ত মানুষই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের (WB Bhabishyat Credit Card Scheme) সুবিধা নিতে পারবেন। তবে বাংলায় নুন্যতম ১০ বছর বসবাস করতেই হবে এই স্কিমের (WBBCCS) সুবিধা নিতে।
অন্যদিকে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে সবাই এই স্কিমের সুবিধা নিতে পারবেন। তবে রাজ্য কিংবা কেন্দ্রের কর্মচারী এই সুবিধা নিতে পারবেন না। এমনকি অন্য কোনও ব্যাঙ্ক থেকে লোন নিলেও তা দিতে পারেননি এমন অবস্থায় এই কার্ডের সুবিধা পাবেন না।
Bhabishyat Credit Card Scheme: সর্বাধিক কত টাকা পাওয়া যাবে?
সর্বাধিক পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের (WB Bhabishyat Credit Card Scheme) মাধ্যমে। প্রজেক্ট করতে যত টাকা লাগবে সেই মতো ১০ শতাংশ মার্জিন মানি হিসাবে সরকারের থেকে সাবসিডি মিলবে। যদিও ২৫০০০ টাকার বেশি ভর্তুকি মিলবে না। এই বিষয়ে আরও (WBBCCS) জানতে এই লিঙ্কে- https://bccs.wb.gov.in/- ক্লিক করতে পারেন।
Bhabishyat Credit Card Scheme: কীভাবে আবেদন জানাবেন?
অনলাইনের মাধ্যমে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের (WB Bhabishyat Credit Card Scheme) মাধ্যমে আবেদন করা যাবে। এজন্যে WBBCCS পোর্টালে গিয়ে আবেদন করা সম্ভব। কিংবা https://bccs.wb.gov.in/- লিঙ্কে ক্লিক করেও এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্যে আবেদন (WBBCCS) করা যাবে।
Bhabishyat Credit Card Scheme: কী কী ডকুমেন্ট লাগবে?
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের (WB Bhabishyat Credit Card Scheme) আবেদন করার ক্ষেত্রে কয়েকটি নথি জমা দিতে হবে। যেমন সচিত্র পরিচয় পত্র হিসাবে ভোটার কার্ড, আধার কিংবা যে কোনও ডকুমেন্ট। এমনকি প্যান কার্ডের প্রয়োজন রয়েছে। দিতে হবে বয়সের প্রমাণপত্র।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications