Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Government Schemes: কীভাবে অনলাইনে বার্থ এবং ডেথ সার্টিফিকেট তৈরি করবেন? রইল গোটা পদ্ধতি

West Bengal Government Schemes: জন্ম কিংবা মৃত্যুর সংশাপত্র ( Death Birth Certificate) পাওয়া নাগরিকের অধিকার। আর সেই সংশাপত্র পেতে কার্যত কালঘাম ছুটে যেত। বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে হাসপাতাল এবং চিকিৎসকদের উপরেই নির্ভর করত পুরো বিষয়টি।

একই ভাবে মৃত্যুর তথ্যও ( Death Certificate) তোলাও ছিল জটিল একটা ব্যাপার। আর এই সমস্ত সার্টিফিকেট ( Birth Certificate) তুলতে দালালদের খপ্পরে পড়তে হতো মানুষকে। আর তাতে মোটা অঙ্কের টাকা খসলেও কাজের কাজ হতো নয়। যদিও প্রযুক্তির যুগে ডেথ কিংবা বার্থ সার্টিফিকেট ( Death Birth Certificate) পাওয়া অনেক সহজ হয়েছে।

West Bengal Government Schemes

Death Birth Certificate: ২৩ লক্ষ শংসাপত্র জারি

গত মাসে অনলাইন পোর্টালের ( Death Birth Certificate) উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় ভাবে অনলাইনের মাধ্যমে জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত ওই পদ্ধতিতে ১৬ লক্ষ্যের বেশি সংশাপত্র দেওয়া হয়েছে। এমনটাই জানানো হয়েছে।

যার মধ্যে প্রায় সাত লক্ষ্য ডেথ সার্টিফিকেট রয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে ৯ লক্ষের কাছাকাছি জন্মের সংশাপত্র দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে জন্মমৃত্যুর ২৩ লক্ষ শংসাপত্র জারি করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। পুরো বিষয়টি যেহেতু অনলাইনের মাধ্যমে হচ্ছে তাই সার্টিফিকেটে ভুল থাকার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে বলে জানা গিয়েছে।

Death Birth Certificate: কোন পোর্টালে আবেদন জানানো যাবে?

তবে এখনও অনেকেই এই পোর্টালের বিষয়ে অবগত নয়। আর সেজন্যেই এই প্রতিবেদন। উল্লেখ্য গত বছর ৫ই মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে জন্ম-মৃত্যু শংসাপত্রের আবেদন জানানোর নতুন পোর্টালের উদ্বোধন করেন।
পোর্টালটির নাম

'জন্ম মৃত্যু তথ্য'। কিংবা এই লিঙ্ক - https://janma-mrityutathya.wb.gov.in- ব্যবহার করেও আবেদন জানানো যাবে সার্টিফিকেটের জন্যে। তবে এজন্যে আগে রেজিস্ট্রেশন করতে হবে ওই পোর্টালে। যদি এই কাজ করতে কোনও সমস্যা হয় তাহলে ট্রোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে। আর সেই নম্বরটি হল- ১৮০০৩১৩৪৪৪২২২ । সার্টিফিকেটে ডিজিটাল সই থাকবে।

Death Birth Certificate:

বার্থ সার্টিফিকেট সদ্যজাতের সঙ্গে মিলবে আধার নম্বর। 'জন্ম মৃত্যু তথ্য' পোর্টালের সঙ্গে আগামীদিনে Unique Identification Authority of India পোর্টাল যুক্ত করা হবে। ফলে শিশু জন্মের পর এই পোর্টাল থেকেই নবজাতকের বাল আধার বের করে নেওয়া সম্ভব হবে। তবে বার্থ সার্টিফিকেট পাওয়ার পর বাবার আঙুলের ছাপ প্রয়োজন হবে। তবে ওই বাল আধার পাঁচ বছর পর্যন্ত গ্রাহ্য হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+