কুণাল ঘোষের বয়ানে অসঙ্গতি পেল ইডি, সারদাকাণ্ডের তদন্তে ফের ঘুরে গেল 'ফোকাস'
আজ সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে আসেন কুণাল ঘোষ। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় কুণাল ঘোষ জানান, তিনি তদন্ত সহযোগিতা করবেন। তবে ঠিক কী কারণে তাঁকে ডাকা হয়েছে, তা এখনও পরিষ্কার নয় তৃণমূল মুখপাত্রের কাছে। তবে সূত্র মারফত জানা যায়, কুণাল ঘোষের বয়ানে এদিন অসঙ্গতি মেলে।

সারদাকাণ্ডের তদন্তে নেমে একাধিক নতুন তথ্য পেয়েছে ইডি
ইডি সূত্রে খবর, সারদাকাণ্ডের তদন্তে নেমে একাধিক নতুন তথ্য পেয়েছে ইডি। সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে ডাকা হয়েছে৷ ইতিমধ্যেই সারদা মামলায় একাধিক নথিপত্র এবং পেনড্রাইভ সংগ্রহ করেছেন ইডির আধিকারিকরা৷ সেই নিয়েই ইডির আধিকারিকরা কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন।

সারদা কাণ্ডে একাধিকবার টাকার হাতবদল হয়
ইডি মনে করছে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে একাধিক এই বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে৷ ইডি সূত্রের খবর, সারদা কাণ্ডে একাধিকবার টাকার হাতবদল হয়। সেই টাকার লেনদেন সম্পর্কে কুণাল ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। তারা কুণাল ঘোষের বয়ান রেকর্ড করলেও করতে পারে।

সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ
সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ৷ সেই সময় তাঁকে তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে৷ তৃণমূল তাঁকে সাসপেন্ডও করে৷ কয়েকমাস আগে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছেন৷ ইদানীং দলের হয়ে তিনি সভা থেকে সংবাদমাধ্যম, সর্বত্র সমালোচনা করছেন বিরোধীদের৷ ফলে ভোটের মুখে তাঁকে কেন তলব করা হল, তা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি৷

পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন কুণাল
এর আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষৎকারে কুণাল ঘোষ জানিয়েছিলেন, তাঁর ধারণা ইডির কাছে সারদা মামলার সমস্ত নথিই রয়েছে। তবুও তাঁকে ফের ডেকে পাঠানো হয়েছে। কুণাল ঘোষ আগেই জানিয়েছেন যে তিনি এবার ইডির সামনে সুদীপ্ত সেনের চিঠি পেশ করবেন। তিনি জানিয়েছিলেন তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। তবে এবার তাঁর বক্তব্যেই অঙ্গতি খুঁজে পায় ইডি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications