ভয়ঙ্কর খেলা হবে! সিআরপিএফকে নিয়েই খেলবেন, কমিশনের নজরবন্দি-সিদ্ধান্তে প্রতিক্রিয়া অনুব্রতের
ভয়ঙ্কর খেলা হবে! সিআরপিএফকে নিয়েই খেলবেন, কমিশনের নজরবন্দি-সিদ্ধান্তে প্রতিক্রিয়া অনুব্রতের
ভয়ঙ্কর খেলা হবে। বীরভূমের (birbhum) ভোটের দুদিন আগে ফের বললেন তৃণমূলের (trinamool congress) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(anubrata mondal)। তবে এবার বললেন, তাঁকে নজরবন্দি করার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানার পরে। তিনি দাবি করেছেন, বীরভূমের মানুষ ব্যালটে এর জবাব দেবেন।

অনুব্রতকে নজরবন্দি করেছে কমিশনের
২০২১-এর বিধানসভা ভোটেও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এদিন বিকেল পাঁচটা থেকে ভোটের পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল সাতটা পর্যন্ত এই নজরবন্দির সময় বলবত থাকছে। পাশাপাশি ভোটের দিন বীরভূমে সব থেকে বেশি ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একইসঙ্গে প্রতিটি বুথে আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রুটিন ডিউটি, কটাক্ষ অনুব্রত
২০১৬-র বিধানসভা নির্বাচনের পরে ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়েও অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন। ফলে এবারের সিদ্ধান্ত অনুব্রত মণ্ডলের কাছে নতুন কিছু নয়। তাই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানার পরে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এটা কমিশনের রুটিন ডিউটি। এবারও অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হতে পারে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উপদেশ দিয়েছিলেন, যদি নির্বাচন কমিশন নজরবন্দি করার সিদ্ধান্ত নেয়, তাহলে যেন অনুব্রত মণ্ডল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান। এদিন অনুব্রত মণ্ডল বলেছেন, আদালতে যাবেন, তবে তার খবর পাওয়া যাবে বুধবার।

বীরভূমের মানুষ ব্যালটে জবাব দেবে
নির্বাচন কমিশন তাঁকে নজরবন্দি করার সে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে বীরভূমের মানুষ ব্যালটে জবাব দেবে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, মানুষ বিচার করবে, চিন্তাভাবনা করবে। পাশাপাশি তিনি বলেছেন, নজরবন্দি করার তাঁর লাভ হবে। লোকসান নেই। তিনি যেখানে যাবেন, কেন্দ্রীয় বাহিনীও সেখানে যাবেন। ফাইন খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে। এবারের লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই অবশ্য অনুব্রত মণ্ডল বলেছিলেন ভয়ঙ্কর খেলা হবে। বিরোধীরা এর বিরুদ্ধে প্রতিক্রিয়াও দিয়েছিলেন।

তৃণমূলের প্রতিক্রিয়া
অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, নির্বাচন কমিশন তো এখন আর একটি স্বাধীন সংস্থা নেই। সেটি এখন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে পরিণত হয়েছে। তিনি বলেছেন, খেলা তো হয়েই গিয়েছে। ২ মে দুপুরে সেই খেলার ফল বুঝতে পারবে বিজেপি।
-
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে












Click it and Unblock the Notifications