বর্ধমানে গঙ্গায় যাত্রীবোঝাই নৌকা উল্টে নিখোঁজ বহু মানুষ, উত্তেজিত জনতার রোষে পুলিশ
কালনা, ১৫ মে : বর্ধমানের কালনায় গঙ্গা নদীতে যাত্রীবোঝাই নৌকা উল্টে গিয়ে বহু মানুষ নিখোঁজ হয়েছেন। ঘটনায় এলাকায় প্রচণ্ড উত্তেজনা ছড়িয়েছে। বিক্ষুব্ধ জনতা ক্ষোভে বেশ কয়েকটি নৌকায় আগুন লাগিয়ে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ-প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তোলে ক্ষিপ্ত এলাকাবাসী। নদীর ঘাটে দাঁড়িয়ে থাকা একাধিক নৌকায় আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও করা হয়। মাথা ফাটে শান্তিপুর থানার এসআই মহম্মদ ইলিয়াসের। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় নদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার বিজয়প্রসাদ ও রানাঘাটের এসডিপিও ইন্দ্রজিৎ বসুকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কমব্যাট ফোর্সও।

শনিবার কালনায় একটি অনুষ্ঠানে নদীর এপার থেকে শান্তিপুর ও ফুলিয়ার বহু মানুষ যোগ দেন। রাতে অনুষ্ঠান শেষ হতে ১২টা বেজে যায়। সেই সময়ে ফেরার তাড়াহুড়োয় একটি নৌকায় প্রয়োজনরে অতিরিক্ত লোক উঠে পড়েন।
সঙ্গে সঙ্গে নৌকা উল্টে যায়। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় সামলাতে না পেরে সেইসময়ই অনেকে নদীতে তলিয়ে যান। স্থানীয়রা খবর পেয়ে কিছু লোককে উদ্ধার করলেও অনেকের এখনও কোনও খোঁজ মেলেনি।
রাতেই উদ্ধারকারী দল নামানো হলেও অন্ধকারে বিশেষ কিছু করা যায়নি। নৌকায় ওঠা যাত্রীরা প্রত্যেকেই নদিয়ার ফুলিয়া ও শান্তিপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications