বিধানসভা নির্বাচন ২০১৬ : বিকেল ৫ টা পর্যন্ত গড়ে ভোট পড়ল ৮৪.২৪ শতাংশ
কলকাতা, ৫ মে : আজ রাজ্যে ষষ্ঠ তথা শেষ দফার ভোটগ্রহণ। রাজ্যের ২ জেলা কোচবিহার ও পূর্ব মেদিনীপুরের ২৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এরমধ্যে কোচবিহারের ৯টি আসন এবং পূর্ব মেদিনীপুরের ১৬টি আসন রয়েছে। এই দুই জেলায় মোট ১৭০ জন প্রার্থীর ভাগ্যগননা হবে আজ। এই প্রার্থীদের মধ্যে অন্যতম নাম শুভেন্দু অধিকারীও।
বিধানসভা নির্বাচন ২০১৬ : ষষ্ঠ দফার ভোটগ্রহণ কোন কোন বিধানসভা কেন্দ্রে?
ষষ্ঠ দফা : ফৌজদারি মামলায় অভিযুক্ত কোন দলের কত প্রার্থী
ষষ্ঠ দফা : কোন দলের কতজন কোটিপতি প্রার্থী ভোটে লড়ছেন
ষষ্ঠ দফা : প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স নিয়ে নানা তথ্য একনজরে
ষষ্ঠ দফা : কোন কোন হেভিওয়েট প্রার্থী লড়ছেন এই দফায়, দেখে নিন একনজরেবিধানসভা নির্বাচন ২০১৬ : ষষ্ঠ দফার ২৫টি আসনে কী ছিল ২০১১ সালের ফলাফল!
গত ৫ দফা (আদতে ৬ দফা, কারণ প্রথম দফাকে দুই পর্যায়ে ভাগ করা হয়েছিল) ভোটে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটলেও মোটের উপর ভোট শান্তিপূর্ণই ছিল। শেষ দফার ভোটে যাতে কোনও বড়সড় গণ্ডগোলের ঘটনা না ঘটে সেদিকেই তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশন। আর তাই কড়া নজরদারির ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে দুই জেলাকেই।

শেষ দফা নির্বাচনের লাইভ আপডেট দেখুন এখানে:
সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট : ষষ্ঠ দফায় মোট ৩০ জনকে নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে ২৮ জন ও কোচবিহারে গ্রেফতার হয়েছে ২ জন। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
সন্ধ্যা ৭ টা ২০ মিনিট : ষষ্ঠ তথা শেষ দফায় বিকেল ৫ টা পর্যন্ত গড়ে ভোট পড়ল ৮৪.২৪ শতাংশ।
পূর্ব মেদিনীপুরে ভোটদানের হার ৮৫.০৯ শতাংশ
কোচবিহারে ভোট পড়েছে মোট ৮২.৭১ শতাংশ
সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট : দিনহাটার ১২৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন।
সন্ধ্যা ৬ টা : ১৯ মে এই তৃণমূল সরকারের পতন হবে। বহরমপুরের সভায় বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
বিকেল ৫ টা ১০ মিনিট : ভোট নিয়ে নানা অভিযোগ ওঠায় তৃণমূল নেতা উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কমিশনের।
বিকেল ৪ টে ২৫ মিনিট : বিকেল ৩টে পর্যন্ত দুই জেলায় গড় ভোটের হার ৭৪.১৫ শতাংশ।
কোচবিহারে বিকেল ৩টে পর্যন্ত ভোটের হার ৭২.৩১ শতাংশ
পূর্ব মেদিনীপুরে বিকেল ৩টে পর্যন্ত ভোটের হার ৭৫.১৯ শতাংশ
দুপুর ৩ টে ৫০ মিনিট : চিলাখানার ২ নম্বর বুথে বেআইনি জমায়েতের অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর হাতে আটক রাজ্য পুলিশ। আলিপুরদুয়ারে কর্মরত রাজেশ বর্মন নামে ওই পুলিশ কর্মীকে আটক করা হয়েছে।
দুপুর ৩ টে ৪০ মিনিট : হলদিয়ার ভবানীপুরে লাঠিচার্জ কেন্দ্রীয়বাহিনীর। যদিও কেন্দ্রীয় বাহিনীর দাবি, বেআইনি জমায়েত হঠাতেই লাঠিচার্জ করা হয়েছে।
দুপুর ৩ টে ৩২ মিনিট : রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
দুপুর ২ টৌ ১৭ মিনিট : দুপুর ১ টা পর্যন্ত ভোটের হার ৬১.৮৮%
কোচবিহার - ৫৮.৫১%
পূর্ব মেদিনীপুর - ৬৩.৬১%
দুপুর ১ টা ৩৬ মিনিট : হলদিয়ার এক সিপিএম কর্মীর মাথা ফাটানোর অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।
দুপুর ১ টা ১৫ মিনিট : হলদিয়ায় ১৩৯ ও ১৪০ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। সিপিএম দলের মহিলা এজেন্ট অভিযোগ এনেছেন এক তরুণ একবার ভোট দিয়ে গেলেও আবারও ভোট দিতে আসলে তিনি বাধা দেন। কিন্তু শাসক দলের পোলিং এজেন ও প্রিসাইডিং অফিসারের তরফে জানানো হয়েছে ওই তরুণ বৈধ ভোটই দিয়েছেন। এর জেরে প্রায় ১ ঘন্টা ভোটিং প্রক্রিয়া বন্ধ ছিল। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা না দেওয়ার অভিযোগ করেন ওই মহিলা সিপিএম পোলিং এজেন্ট। ওই মহিলা চেঁচামিচি করে হইচই, হুলুস্থুলু শুরু করেন। পরে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপে এই দুটি বুথে ফের ভোটগ্রহণ শুরু হয়েছে।
দুপুর ১২ টা ৪৩ মিনিট : বিতর্কে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। বুথ কেন্দ্রে দাঁড়িয়ে মেজাজ হারিয়ে এক ব্যক্তির গায়ে হাত তোলার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
দুপুর ১২ টা ৪ মিনিট : সকাল ১১ টা পর্যন্ত ভোটের হার ৪৫.৮৮%
কোচবিহার - ৪২.০৭%
পূর্ব মেদিনীপুর - ৪৮.০২%
সকাল ১১ টা ৫৩ মিনিট : তমলুকের ৯৪ নম্বর বুথের বাইরে জটলা দেখতে পাওয়া যায়। আর তা দেখেই কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করে বলে অভিযোগ। লাঠিচার্জের ঘটনায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রের পা ভেঙে গিয়েছে। এই ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে।
সকাল ১১ টা ৩৪ মিনিট : চালসায় বসে ভোট তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর পূর্ব মেদিনীপুরের যুবরাজ ভোট পরিচালনা করছেন পূর্ব মেদিনীপুরে বসে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরন করার কত রকম কৌশল এক্তিয়ার করা যায় তা দেখিয়ে দিচ্ছে তৃণমূল।
সকাল ১১ টা ২৪ মিনিট : এখনও পর্যন্ত কমিশনে জমা পড়েছে ৭০০টি অভিযোগ।
সকাল ১১ টা ১২ মিনিট : তৃণমূল আবার সরকারে ফিরবে। আগের বারের আসনের চেয়ে বেশি ব্যবধানে জিতব।
সকাল ১১ টা ৯ মিনিট : নন্দীগ্রামের গরুপাড়ায় ভোটারদের ভোট দিতে যাওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠল। প্রায় ২০ টি বাড়ির বাসিন্দাদের ঘরবন্দি থাকতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ।
সকাল ১১ টা ০৫ মিনিট :
103 year old person Asgar Ali casts his vote at a polling booth in Dinhata(Cooch Behar,West Bengal) pic.twitter.com/MF6Z0tS1IF
— ANI (@ANI_news) May 5, 2016
সকাল ১০ টা ১৮ মিনিট : সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার ২৩.৪৬%
কোচবিহার - ২১.৫৯ %
পূর্ব মেদিনীপুর - ২৪.৪৫%
সকাল ৯ টা ৫০ মিনিট : এখনও পর্যন্ত কমিশনে জমা পড়েছে ৩৫০টি অভিযোগ। বেশিরভাগ অভিযোগই এসেছে কোচবিহার থেকে।
সকাল ৯ টা ৪৭ মিনিট : নাটাবাড়িতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। আর তা ঘিরেই উত্তাল এলাকা। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষেরা। জাতীয় সড়কে বিক্ষোভ দেখায় জনতা। বিক্ষোভের মুখে পড়েন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও।
সকাল ৯ টা ২৭ মিনিট :
When losers know they can't take wickets, all they do is waste their time appealing in vain. Go figure #BengalPolls #AITCWinning
— Derek O'Brien (@quizderek) May 5, 2016
সকাল ৯ টা ১২ মিনিট : সকাল সাড়ে আটটা পর্যন্ত কমিশনের কাছে অভিযোগ জমা পড়ল ২৫০টি।
সকাল ৮ টা ৩১ মিনিট : নন্দীগ্রামের বিভিন্ন বুথে এজেন্ট না থাকার যে অভিযোগ বিরোধীদের তরফে তোলা হয়েছে, তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারি বলেন, "ওরা এজেন্ট দিতে পারেনি তাই এজেন্ট নেই। ওরা নিজেরাই বুঝতে পেরেছে হারবে, আর সেটা বুঝতে পেরেই এইসব মিথ্যা অভিযোগ। পূর্ব মেদিনীপুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছে।"
সকাল ৮ টা ২৪ মিনিট : ময়নার ঘটনায় যে ৪ জনকে আটক করেছিল পুলিশ তাদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সকাল ৮ টা ১৬ মিনিট : ময়নার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, ৪ জন তৃণমূল কর্মীকে আটক করল পুলিশ।
সকাল ৮ টা ৭ মিনিট : সকাল সকাল ভোট দিলেন শুভেন্দু অধিকারী। মোটরবোটে নন্দীগ্রামে এলেন শুভেন্দু।
সকাল ৭ টা ৩৪ মিনিট : সিতাইয়ের ৭৮ নম্বর বুথে কংগ্রেস এজেন্টদের ঢুকতে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ শাসক দলের দিকেই।
সকাল ৭ টা ২০ মিনিট :
A differently abled woman arrives to cast her vote at a polling booth in Cooch Behar for final phase #WestBengal pic.twitter.com/5Zdatr0nN7
— ANI (@ANI_news) May 5, 2016
সকাল ৭ টা ৬ মিনিট : নন্দীগ্রামের অনেক বুথেই এজেন্ট দিতে পারছে না বামেরা। অভিযোগ কেন্দ্রের সিপিআই প্রার্থী আব্দুল কবীর শেখের।
সকাল ৭ টা ২ মিনিট : শুরু হল ভোটগ্রহণ প্রক্রিয়া।
সকাল ৬ টা ৫৫ মিনিট :
People queue up outside a polling booth in Cooch Behar ahead of the final phase of West Bengal Assembly elections. pic.twitter.com/gFlCCkbjjo
— ANI (@ANI_news) May 5, 2016
People in large number outside a polling booth in Cooch Behar ahead of final phase of West Bengal Assembly elections pic.twitter.com/YMyMaUtsTO
— ANI (@ANI_news) May 5, 2016
সকাল ৬ টা ৫৪ মিনিট : কোচবিহারের নাটাবাড়ির ২৬ ও ২৪৯ নম্বর বুথে সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৬ টা ৪০ মিনিট : পূর্ব মেদিনীপুরের রামনগরে বহিরাগতরা জড়ো হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।












Click it and Unblock the Notifications