ষষ্ঠ দফা : কোন কোন হেভিওয়েট প্রার্থী লড়ছেন এই দফায়, দেখে নিন একনজরে

ষষ্ঠ তথা শেষ দফার ভোটে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৫টি। এই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পূর্ব মেদিনীপুর ও কোচবিহারের বিধানসভা আসনে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের ১৬টি ও কোচবিহারের মোট ৯টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে।

ষষ্ঠ দফা : কোন দলের কতজন কোটিপতি প্রার্থী ভোটে লড়ছেন

ষষ্ঠ দফা : প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স নিয়ে নানা তথ্য একনজরে

ষষ্ঠ দফা : ফৌজদারি মামলায় অভিযুক্ত কোন দলের কত প্রার্থী

এই শেষ দফায় তারকা প্রার্থীদের জৌলুস না থাকলেও রাজ্য রাজনীতিতে পরিচিত ও একইসঙ্গে হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। যদিও প্রায় সকলেই তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন। কে কে রয়েছেন সেই তালিকায় তা দেখে নিন একনজরে।

ষষ্ঠ দফা : কোন কোন হেভিওয়েট প্রার্থী লড়ছেন এই দফায়, দেখে নিন

কাঁথি (দক্ষিণ) থেকে এবারের বিধানসভা ভোটে তৃণমূলের প্রতীকে দাঁড়িয়েছেন দিব্যেন্দু অধিকারী। শিশির অধিকারীর ছেলে দিব্যেন্দু রাজনীতিকেই বেছে নিয়েছেন।

নন্দীগ্রাম থেকে ভূমিপুত্র শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন তৃণমূলের প্রতীকে।

মহিষাদল থেকে এবারের ভোটে লড়ছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের স্বামী সুদর্শন ঘোষ দস্তিদার। নারদ কাণ্ড তাঁর ভোটবাক্সে প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার।

পাশকুঁড়া (পশ্চিম) থেকে ভোটে লড়ছেন তৃণমূল নেত্রী ফিরোজা বিবি।

তমলুক থেকে এবার তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন নির্বেদ রায়। এর আগে কংগ্রেসে ছিলেন। দু'বার দলবদল করে ফের তৃণমূলে ফেরত এসেছেন তিনি।

দিনহাটা থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন উদয়ন গুহ। একসময়ের এই দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা পরিবর্তনের পরে দলবদল করেছেন।

শীতলকুচি থেকে তৃণমূলের টিকিটে ভোট লড়ছেন হিতেন বর্মন। ২০১০ সালে তিনি বাম ছেড়ে তৃণমূলে যোগ দেন। এরপর ২০১১ সালে বিধানসভা ভোটে জিতে বনমন্ত্রী হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+