Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update: দমকা হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি কলকাতা-সহ বিভিন্ন জায়গায়! কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া

Weather Update: শেষ পর্যন্ত স্বস্তির বৃষ্টি কলকাতা। এই বৃষ্টি খুব বেশি কিংবা বেশিক্ষণ না হলেও সঙ্গে ছিল দমকা হাওয়া। যে কারণে বৃহস্পতিবার দুপুরের পরে তাপমাত্রা বেশ কিছুটা নেমে যায়।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল রাজ্য জুড়ে তাপমাত্রা কিছুটা কমবে এবং উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গে বর্ষার আগমণের অনুকূল আবহাওয়া রয়েছে। এছাড়াও উত্তর-পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

imd weather forecast

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া ওই একই সময়ে দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, ও কালিম্পং-এ এই সময় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার ও শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় থেকে আগামী বুধবার পর্যন্ত সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণবঙ্গের কোথাও আপাতত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কিংবা তাপপ্রবাহের পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের আশা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হবে।

  • কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৭.৬) ২৮.৩ (২৪.২)
বহরমপুর (৩৩.৬) ২৬ (২৬.৪)
বাঁকুড়া (৩৮) ২৬.৮ ( ২৫.৬)
বর্ধমান (৩৫) ২৭.৪ (২৭ )
কোচবিহার (২৫.২) ২৪.১ (২৪.২)
দার্জিলিং (১৯.৮) ১৬.৬ (১৭)
কালিম্পং (২০.৫) ১৯.৩ (১৯.৮)
দিঘা (৩৫.৩) ২৯ (২৯.১)
কলকাতা (৩৪.৪) ২৮.২ (৩০.৪)
দমদম ( ৩৬) ২৮ ( ৩০.২)
কৃষ্ণনগর (৩৫.৪) ২৭.২ (২৮.৪)
মালদহ (৩৫.১) ২৮ (২৮.২)
মেদিনীপুর (৩৬.৩) ২৯.৫ (২৯.১)
পুরুলিয়া -------- ২৫.৫ (২৭.১)
পানাগড় (৩৮.২) ২৯.৭ (২৯)
শ্রীনিকেতন (৩৭) ২৭ (২৫.৪)
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+