Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather update: পুজো শুরুর আগেই বর্ষণের পূর্বাভাস,আজ থেকে শক্তি বাড়াবে ঘূর্ণাবর্ত

Weather update: পুজো শুরুর আগেই বর্ষণের পূর্বাভাস,আজ থেকে শক্তি বাড়াবে ঘূর্ণাবর্ত

সকাল থেকে রোদের দেখা মিলেছে আকাশে। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হবে কিনা সন্দেহ। আজ থেকেই বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে শুরু করবে ঘূর্ণাবর্ত। তার জেরে মহালয়া পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বুধবার থেকে ভারী বর্ষণের পূর্বাভাস

বুধবার থেকে ভারী বর্ষণের পূর্বাভাস

রবিবার রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। কিন্তু বেশিদিন থাকবে না এই রোদ ঝলমলে আকাশ। কিন্তু সেই রোদ ঝলমলে আকাশ বেশিদিন দেখা যাবে না। মঙ্গলবার থেকেই মেঘে ঢাকবে আকাশ। বুধবার থেকে তিন জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত আজ থেকেই শক্তি বাড়াতে শুরু করবে
মঙ্গলবার সেটি নিম্নচাপে পরিণত হবে। তার জেরে বুধবার থেকে বাংলা এবং ওড়িশা উপকূলে শুরু হয়ে যাবে বর্ষণ।

মহালয়ার আগে পর্যন্ত বর্ষণের পূর্বাভাস

মহালয়ার আগে পর্যন্ত বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস যা বলছে তাতে মহালয়ার আগে পর্যন্ত চলবে বর্ষণ। নিম্নচাপের দাপটে রবিবার পর্যন্ত রাজ্যে চলবে বর্ষণ এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৮ তারিখ বা রবিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে শুরু করবে। ২০ তারিখ অর্থাৎ সোমবার সেটি নিম্নচাপে পরিণত হবে। যার েজরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিন নাগাড়ে বৃষ্টি চলবে। কাজেই মহালয়ার আগে পুজোর বাজার মাটি হবেই তাতে কোনও সন্দেহ নেই।

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতাতে বর্ষণ হবে। সেইসঙ্গে হাওড়া, হুগলি, নদিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। চারদিন ধরে চলবে বর্ষণ। তার জেরে তাপমাত্রা কিছুটা কমবে।

উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

গত কয়েক সপ্তাহ ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণ চলছিল। গতকয়েক দিনে কিছুটা কমেছে বর্ষণ। বুধবার থেকে ফের উত্তরবঙ্গের জেলাগুিলতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কাজেই পুজোর মুখে পর্যটনের মরশুম ধাক্কা খেতে পারে পর্যটন শিল্প।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+