নারী নির্যাতন ইস্যুতে বিধানসভায় ধুন্ধুমার, ওয়াকআউট বিজেপি বিধায়কদের
শীতকালীন অধিবেশনের শুরুতেই বিধানসভা ধুন্ধুমার। রাজ্যে আগস্ট মাসে আরজি কর কাণ্ড হয়ে গিয়েছে। তার পরবর্তী সময়ে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই নারী নির্যাতন ইস্যুতে জোর সওয়াল বিজেপি বিধায়কদের।
বুধবার নারী নির্যাতন মুলতবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু শাসক দল সেই প্রস্তাবে কান দেয়নি৷ শেষপর্যন্ত বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। ওয়াকআউট করেন বিরোধীরা৷

আজ বুধবার বিধানসভা অধিবেশনের তৃতীয় দিন। গতকাল মঙ্গলবার বিধানসভায় অভয়ার বাবা- মা গিয়েছিলেন। প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন বিচারের দাবিতে তাদের পাশে থাকার আবেদন করা হয়। শুভেন্দু অধিকারীও পাশে থাকার বার্তা দিয়েছেন।
আজ বিধানসভা অধিবেশন শুরুর পরেই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। নারী নির্যাতন ইস্যুতে বিজেপি বিধায়করা মুলতবি প্রস্তাব আনার দাবি জানান। এই বিষয়ে আলোচনা করার জোড়ালো দাবি ওঠে। কিন্তু শাসক দল সেই প্রস্তাবে রাজি হয়নি। ফলে বিধানসভায় হই হট্টোগল শুরু হয়ে যায়।
আরজি কর কাণ্ড ও রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নিগ্রহের ঘটনা ঘটেছে। সেই সব ইস্যুতে মুলতবি প্রস্তাব আনার কথা বলা হয়। এর মধ্যেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল কথা বলতে থাকেন তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে।
এরপরেই বিজেপির বিধায়করা ক্ষোভে ফেটে পড়েন। অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান তাঁরা। বিধানসভার বাইরে বেরিয়ে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। তাদের অনেকের হাতেই প্ল্যাকার্ড দেখতে পাওয়া যায়। স্পিকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
আরজি কর ইস্যুতে বিজেপি বিধানসভায় আগামী মাসে আন্দোলন করবেন। সেই কথাও গতকাল জানা গিয়েছে। এবার বিধানসভা অধিবেশনে বিজেপি বিধায়করা এই ইস্যুতে সরব থাকবেন। এমনটাই খবর।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications