Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাউন্সিলর অপহরণ মামলায় আদালতের দরবারে সদ্য বিজেপিতে যোগ দেওয়া দুই নেতা

বনগাঁয় এক কাউন্সিলর অপহরণ মামলায় আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সদ্য বিজেপিতে যাওয়া বনগাঁর দুই কাউন্সিলর।

বনগাঁয় এক কাউন্সিলর অপহরণ মামলায় আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সদ্য বিজেপিতে যাওয়া বনগাঁর দুই কাউন্সিলর। চলতি সপ্তহে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বনগাঁ পুরসভার কাউন্সিলর শম্পা মোহন্তকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণের অভিযোগ ওঠে।

আদালতের দরবারে সদ্য বিজেপিতে যোগ দেওয়া দুই নেতা

সোমবার মামলাকারী কাউন্সিলরের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত জানান, সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর বনগাঁ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা মোহন্তকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করা হয়। অপহরণ করে তাঁর কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ওঠে অপর দুই বিজেপি কাউন্সিলর কার্তিক মণ্ডল ও হিমাদ্রি মণ্ডলের বিরুদ্ধে।

রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন শম্পা দেবীl তাঁর অভিযোগ ছিল, গত ২৯ জুন সন্ধা ৭টায় তাঁকে জোর করে মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করে কার্তিক ও হিমাদ্রী। তার কাছে ২০ লক্ষ টাকা দাবি করা হল বলেও অভিযোগl পরে তিনি ৩ লক্ষ টাকা দিলে তাকে ছেড়ে দেয় তারাl

বিজেপির অবশ্য দাবি ছিল, তৃণমূলই শম্পাকে আটকে রেখে এই সব জঘন্য কাজ করছে। পুলিশও তৃণমূলের হয়ে কাজ করছে। ঘটনার তদন্ত করছে পুলিশl এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করলেন দুই নেতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+