রাজ্যের 'অবাক' কন্যা! ১২ বছর বয়সে মাধ্যমিকে সুযোগ
এবার ১২ বছর বয়সেই মাধ্যমিক দিতে চলেছে হাওড়ার সাইফা খাতুন। পুরুলিয়ার মৌসুমীর পর সাইফা রেকর্ড ভাঙতে চলেছে। প্রায় আড়াই দশক আগেকার ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে ২০১৯-এ।
এবার ১২ বছর বয়সেই মাধ্যমিক দিতে চলেছে হাওড়ার সাইফা খাতুন। পুরুলিয়ার মৌসুমীর পর সাইফা রেকর্ড ভাঙতে চলেছে। প্রায় আড়াই দশক আগেকার ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে ২০১৯-এ। গ্রামীণ চিকিৎসক মহম্মদ এনামূলের একমাত্র সন্তানের পড়শোনা বাড়িতেই।

২০১৯-এর মাধ্যমিক পরীক্ষায় বসতে গেলে জন্ম হতে হবে ২০০৪-এর ৩১ অক্টোবরের আগে। এটাই ছিল নিয়ম। অর্থাৎ ১৪ বছরের কমে দেওয়া যাবে না মাধ্যমিক। কিন্তু প্রতিভায় নিয়ম শিথিল করতে হয়েছে মধ্যশিক্ষা পর্যদকে। মধ্যশিক্ষা পর্যদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষা নেওয়ার পর সন্তুষ্ট হয়েই সাইফার জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে। মধ্যশিক্ষা পর্যদের নেওয়া পরীক্ষায় দেখা গিয়েছে, সাইফা গড় নম্বর পেয়েছে ৫০ শতাংশের বেশি।
মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্তে খুশি সাইফা। হাওড়ার সালকিয়ার একটি স্কুল থেকে পরীক্ষার্থী সে। খুশি সাইফার বাবা মহম্মদ এনামূল। তিনি জানিয়েছে, বাড়িতে পড়াশোনা করলেও, মনে হয়েছিল অন্যদের থেকে একটু এগিয়েই রয়েছে সাইফা। সেই অনুযায়ী, মধ্যশিক্ষা পর্যদে বিশেষ আবেদন। আবেদন মঞ্জুর করতে পরীক্ষার নেওয়া হয় সাইফার। সেই পরীক্ষায় সফলভাবেই উত্তীর্ণ হয়েছে সে।
২০১৯-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি। প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে। যার মধ্যে এক্সটার্নাল হিসেবে প্রস্তুতি নিচ্ছে সাইফা খাতুন। পরীক্ষায় বসার সময় সাইফার বয়স হবে ১২ বছর ৩ মাস।
প্রায় আড়াই দশক আগে পুরুলিয়ার মৌসুমী আটবছর বয়সে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications