Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ট্রান্সজেন্ডাররা কী SIR ফর্ম পূরণ করতে পারবেন? বিভ্রান্তি ও আতঙ্কের আবহে তৃতীয় লিঙ্গের সমাজ

রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এসআইআর (SIR)-এর প্রক্রিয়া। এই এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই জানা গিয়েছে এর আতঙ্কে কিছু মানুষ করেছেন আত্মহত্যা আবার কিছু মানুষ লুকিয়ে নিজেদের বাসস্থান ছেড়ে চলে যাচ্ছেন। এবার চিন্তায় পড়েছেন রাজ্যের তৃতীয় লিঙ্গের মানুষেরা। এই নিয়ে সম্প্রতি রাজ্যের ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট রঞ্জিতা সিনহা সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

SIR

পশ্চিমবঙ্গ সহ দেশের আরও ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া ৷ বর্তমানে এই বিষয়ে চিন্তা করে তৃতীয় লিঙ্গের মানুষজনদের রীতিমত রাতের ঘুম উড়েছে। বিশেষ করে যারা মহিলা থেকে পুরুষ বা পুরুষ থেকে মহিলা হওয়ার জন্য অস্ত্রোপচার করিয়েছেন। ভোটের তালিকা সংশোধনেই ফলে তাঁরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন কি না, সেই নিয়ে আতঙ্কে ভুগছেন তাঁরা।

তৃতীয় লিঙ্গেরই এক ব্যক্তি জানান, ২০০২ সালে তিনি ভোট দিয়েছিলেন ঠিকই কিন্তু তখন তিনি পুরুষ ছিলেন। জন্মের পর তাঁর যে লিঙ্ক ও নাম ছিল, সেই ভোটার কার্ড দেখিয়েই তিনি ভোট দিয়েছিলেন। কিন্তু এখন তিনি অপারেশন করে নিজের লিঙ্গ পরির্বতন করানোর কারণে এখন নতুন নাম ও নতুন ছবি দিয়ে পুনরায় ভোটার কার্ড তৈরি করিয়েছেন। আর তারপর থেকে সেই নতুন ভোটার কার্ড দেখিয়েই তিনি বাকি ভোটগুলো দিয়ে আসছেন। তাই এবার এসআইআর (SIR)-এর সময় তাঁর কোনও সমস্যা হবে কি না সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন।

নির্বাচন কমিশন যে ১১টি নথির কথা বলেছেন সেই নথিগুলোর মধ্যে ট্রান্সজেন্ডাদের কথা কোথাও উল্লেখ নেই। তাই তৃতীয় লিঙ্গের সমাজের মানুষদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে।

যদিও এই বিষয় নিয়ে রাজ্য নির্বাচনী দফতরের এক আধিকারিক জানিয়েছেন, SIR নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তৃতীয় লিঙ্গের বিষয়টি বিশেষভাবে দেখা হবে। ফর্ম ফিল আপের সময় ২০০২ সালে যাদের যে নামে ভোটার কার্ড ছিল সেই নামের ভোটার তালিকার ভিত্তিতেই ফর্মটি পুরণ করতে হচ্ছে। যেখানে এখনকার বর্তমান তথ্য দিতে বলা হয়েছে সেখানে সেই তথ্য দিতে হবে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী, শুনানির সময় তৃতীয় লিঙ্গের বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+