Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুকুল রায়কে গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলের কুণাল ঘোষ

মুকুল রায়কে গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলের কুণাল ঘোষ

২রা মে রাজ্যে বিজেপির হারের পর রীতিমতো ঢাকঢোল বাজিয়ে ঘটা করে তৃণমূল ভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে তৃণমূলে ফিরেছিলেন মুকুল রায়৷ কিন্তু এবার সবাইকে অবাক করে বঙ্গ-বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে মুকুল রায় বিজেপিতেই আছেন৷ আরও আশ্চর্যের শুক্রবার এই ঘোষণা হওয়ার পরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে মুকুল রায়ের গ্রেফতারের দাবি তুললেন!

হচ্ছেটা কী তৃণমূলে!

হচ্ছেটা কী তৃণমূলে!

তৃণমূলে ঠিক কী যে হচ্ছে তা কেউই ঠিকমতো 'ধরতে পারছেন না'! মদন, কল্যান, রাজীব,পার্থ বিতর্ক তো চলছিলই৷ তাতে যোগ হয়েছিল এক ব্যক্তি এক পদ নিয়ে যুদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার দাবি৷ শুক্রবারই ফিরহাদ হাকিম এই দাবিকে খারিজ করে দিয়ে জানান তিনি দলের নিয়ম মেনেই দলের পরামর্শ মতোই জানাচ্ছেন তৃণমূলে এক ব্যক্তি এক পদের মতো কোনও বিষয় নেই! এই বিতর্কের থামার আগেই টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করে আবার ফলো করা শুরু করে প্রশান্ত কিশোরের আইপ্যাক৷ এনিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে৷ কিন্তু এসবকে ছাপিয়ে গিয়েছে শুক্রবার বিকেলে কুণাল ঘোষের করা একটি টুইট!

টুইটে কী লিখলেন কুনাল?

টুইটে কী লিখলেন কুনাল?

টুইটে কুনাল ইংরাজিতে লিখেছেন, সিবিআই ও ইডি-র উচিত সারদা ও নারদা মামলায় বিজেপি নেতা মুকুল রায়কে গ্রেফতার করা। আমি ইতিমধ্যে মুকুল রায়ের সঙ্গে যৌথ জিজ্ঞাসাবাদের প্রার্থনা করে চিঠি পাঠিয়েছি সংস্থাগুলিকে। সে (মুকুল রায়) একজন প্রভাবশালী ষড়যন্ত্রকারী। তিনি বিভিন্ন দলকে ব্যবহার করেছেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত সুরক্ষার জন্য। মুকুল রায়কে রেহাই দেওয়া উচিত নয়।' স্বাভাবিক ভাবেই কুনাল ঘোষের এই টুইট নিয়েও জল্পনা শুরু হয়েছে! অনেকেই ভাবছেন তৃণমূলে যোগ দিয়েও মুকুল ফিরেছেন বিজেপিতে!

কেন এরকম পরিস্থিতি তৈরি হল?

কেন এরকম পরিস্থিতি তৈরি হল?

মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিচ করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সুপ্রিম কোর্টে মুকুলের উকিলরা জানান মুকুল বিজেপিতেই আছেন৷ বিভিন্ন সময় সংবাদমাধ্যমে মুকুল রায়কে বিজপি জিতবে বলতে শোনা যায়৷ তৃণমূলেই অনেকে দাবি করেন মুকুল রায় ভারসাম্য হারিয়ে ফেলেছেন! এরপর সুপ্রিম কোর্ট রাজ্য বিধানসভার অধ্যক্ষকে নির্দেশ দিয়েছিল মুকুল রায় কোন দলে রয়েছে তা স্পষ্ট করার জন্য। আজকে সেই পদ্ধতি সম্পন্ন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় জানান মুকুল রায় বিজেপিতেই আছেন তাই তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনা যায় না!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+