বাম পার্টি অফিস ফেরাল তৃণমূল, মমতার নির্দেশে সৌজন্যের রাজনীতি আলিপুরদুয়ারে
আরএসপি পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল। এক বছর আগে তৃণমূল এই পার্টি অফিস দখল করেছিল। তৃণমূলের দখল করা সেই পার্টি অফিসে ফের ঝুলছে আরএসপির পতাকা।
আরএসপি পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল। এক বছর আগে তৃণমূল এই পার্টি অফিস দখল করেছিল। তৃণমূলের দখল করা সেই পার্টি অফিসে ফের ঝুলছে আরএসপির পতাকা। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সোমবার তৃণমূল নেতা প্রসূন নার্জিনারি আরএসপি নেতাদের হাতে পার্টি অফিসের চাবি তুলে দেন। এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের মারাখাতা গ্রামে আরএসপির পার্টি অফিস দখল হয়ে গিয়েছিল। সেই পার্টি অফিস ফিরে পেল আরএসপি। সেখানে দলীয় পতাকা লাগিয়ে বৈঠকও করেছেন আরএসপি নেতারা। তৃণমূল নেতাদের ধন্যবাদও দিয়েছেন এই সৌজন্যের রাজনীতিতে।
কুমারগ্রাম আরএসপির জোনাল সম্পাদক দীপক দাস বলেন, এক বছর আগে তৃণমূলের স্থানীয় নেতত্ব আমাদের পার্টি অফিস দখল করে নিজেদের পতাকা লাগিয়ে দিয়েছিল। আমরা এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে লিখিত ভাবে আবেদন জানাই। পার্টি অফিসে ফেরত দিতে অনুরোধ করি।
এই চিঠি পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল জেলা নেতৃত্বকে নির্দেশ দেন পার্টি অফিস ফেরত দেওয়ার বন্দোবস্ত করতে। সেই মতো লোকসভা ভোট মিটতেই পার্টি অফিস ফেরত দেওয়া হল। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের দলের কিছু কর্মী এই ঘটনা ঘটিয়েছিল। যাঁরা এসব ঘটিয়েছিল, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে দল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications