কোচবিহারে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর
কোচবিহার জেলায় তুফানগঞ্জ মহকুমায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর করা এবং পার্টি অফিসে থাকা তৃণমূল কর্মীর বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
কোচবিহার জেলায় তুফানগঞ্জ মহকুমায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর করা এবং পার্টি অফিসে থাকা তৃণমূল কর্মীর বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে স্থানীয় বিজেপি পার্টি অফিসে কাজ করতে থাকা এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ এর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ এসে ব্যবসায়ী ও বিজেপি কর্মীদের অবরোধ তুলতে গেলে ব্যবসায়ীসহ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তুফানগঞ্জ এলাকায়। ঘটনার খবর পেয়ে কোচবিহার থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ বাহিনীর সামনেই মুহূর্তের মধ্যেই এলাকা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
গতকাল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পর আজ সকালে কোচবিহারের পুলিশ সুপারসহ অন্যান্যরা বৈঠকে বসে। যখন শান্তি বার্তা ফেরানোর চেষ্টা করছেন ঠিক সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই ঘটনায় এলাকার মানুষরা আতঙ্কে রয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল
-
কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, উঠল 'গো ব্যাক' স্লোগান, দেখানো হল কালো পতাকা -
সর্বোচ্চ তিন দফায় রাজ্যে হোক বিধানসভা নির্বাচন, চাইছে বিজেপি -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মমতার ধরনা কর্মসূচিতে মোদীর সভার লিফলেট বিলি! গুরুতর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ধৃত ২ -
পদত্যাগ করার সাহস দেখান অমিত শাহ, ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বড় চ্যালেঞ্জ অভিষেকের -
পশ্চিমবঙ্গে উধাও আইনের শাসন, রাজ্যসভায় তৃণমূলকে নিশানা নাড্ডার -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?










Click it and Unblock the Notifications