'মেরে ফেলার চক্রান্ত চলছে', রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির
আসানসোল কম্বল কাণ্ডে জেলে রয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গতকাল রাতে অসুস্থতা বোধ করায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তুমুল উত্তজনা তৈরি হয়। প্রকাশ্যে জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছেন তাঁকে মেরে ফেলার চক্রান্ত চলছে। অ্যাম্বুলেন্সে ওঠার আগে সংবাদ মাধ্যমকে দেখে চিৎকার করে অভিযোগ করতে থাকেন জিতেন্দ্র তিওয়ারি।

জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে উত্তেজনা
গতকাল রাত থেকে উত্তেজনা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে। অসুস্থতা বোধ করছেন অভিযোগ করায় তাঁকে প্রথমে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে কোনও অসুস্থতা ধরা না পড়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতায় রেফার করে দেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কোলকাতায় রেফার করার সময় চরম উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। তিনি অ্যাম্বুলেন্সের মধ্যে চূড়ান্ত উত্তেজিত হয়ে পড়েন।

কী অভিযোগ করলেন জিতেন্দ্র তিওয়ারি
বর্ধমান হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ওঠার সময় চিৎকার করতে থাকেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি উত্তেজিত হয়ে চিৎকার করে বলেন,এখানে তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে। তিনি কর্তব্যরত পুলিশদের উদ্দেশ্য করে বলেন এতক্ষণ কি করছিলেন, আমার এখানে কোন চিকিৎসা হয়নি। এখানে ফেলা রাখা হয়। পুলিশকে তিনি বলেন, আপনারা টিএমসির চামচাবাজি করুন। রাত ১০ টা ১০ মিনিটে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে রেফার করলেও সাড়ে তিন ঘন্টা লেগে গেল বর্ধমান হাসপাতাল থেকে রওনা দিতে। কড়া পুলিশী পাহাড়ায় তাকে নিয়ে যাওয়া হল কলকাতায়।

ধরা পড়েনি কোনও অসুস্থতা
এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলেও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির কোনও অসুস্থতা ধরা পড়েনি। গতকাল রাতে প্রথমে তাঁকে আসানসোলে পরে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার পরে ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে জরুরি ভিত্তিতে তাঁর চিকিৎসা করা হয়। ইসিজিও করা হয়েছে তাঁর। কিন্তু তেমন কোনও অসুবিধা ধরা পড়েনি। তিনি চিকিৎসকদের জানিয়েছেন গত তিনদিন ধরে তাঁর পেটের ডান দিকে ব্যাথা হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে।

প্রেসিডেন্সি জেলে জিতেন্দ্র তিওয়ারি
এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পরেও তেমন কোনও গলত তাঁর শরীরে পাওয়া যায়নি। শেষে প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয়েছে কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র তিওয়ারিকে। সকাল ৭টা নাগাদ তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। রাজ্য পুলিশের বিরুদ্ধে হত্যার চক্রান্তের অভিযোগ করেছেন বিজেপি নেতা। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications