Alipurduar: তৃণমূল নেতার ঘরে মাদকের রমরমা! ব্রাউন সুগার চালাচালি করতে গিয়েই গ্রেফতার, মাথা হেঁট দলের
TMC Leader arrested: রাতভর পুলিশের তল্লাশি। আর তাতেই চক্ষু চড়কগাছ। আলিপুরদুয়ারে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। তৃণমূল অঞ্চল সভাপতি-সহ মোট দুই জনকে গ্রেফতার করল পুলিশ। ৫২ গ্রাম নিষিদ্ধ ব্রাউন সুগার উদ্ধার করল শামুকতলা থানার পুলিশ। জনপ্রতিনিধির ঘরেই কিনা মাদকের রমরমা। বেজায় অস্বস্তিতে তৃণমূল।
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূলের অঞ্চল সভাপতি বিষ্ণু রায়কে গ্রেফতার করেছে পুলিশ। সে আবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী। ধৃত বিষ্ণুর স্ত্রী লিপিকা রায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অঞ্চল সভাপতি ছাড়া ধৃত অন্যজন মালদহের বাসিন্দা। তাঁর নাম চন্দন মণ্ডল। ২ জনের বিরুদ্ধেই মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মালদহ থেকে মাদক বিক্রেতা চন্দন মণ্ডল ট্রেনে করে আলিপুরদুয়ারে অভিযুক্ত অঞ্চল সভাপতির বাড়িতে আসে। গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকে চন্দনের গতিবিধি ফলো করতে থাকে পুলিশ। বাড়ির সামনে তৃণমূলের অঞ্চল সভাপতিকে মাদক হস্তান্তর করতেই হাতেনাতে ধরে ফেলে পুলিশ। গ্রেফতার করা হয় পাচারকারী ও তৃণমূল নেতাকে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দীর্ঘদিন ধরেই তৃণমূল নেতার মাদকের ব্যবসা ছিল বলে অভিযোগ। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই বেজায় অস্বস্তিতে পড়েছে শাসকদল। এপ্রসঙ্গে পাল্টা বিজেপির জেলার সাধারণ সম্পাদক বলেন,"তৃণমূল কংগেস অনেক আগে থেকেই এই কাজে যুক্ত। পুলিশ তদন্ত করলে আরও অনেকের কাছ থেকে মাদক পাবে।"
অন্যদিকে, বাগডোগরা থানার মুনি চা বাগান সংলগ্ন এলাকায় হাত বদলের আগেই গ্রেফতার মাদক ব্যবসায়ী। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় একজনকে। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়িগামী বাস থেকে নেমে ব্রাউন সুগার হাত বদলের আগে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৯৫ গ্রাম ব্রাউন সুগার। ধৃতের নাম আব্দুল গফফর। মালদার কালিয়াচকের বাসিন্দা সে।
মঙ্গলবার দশ লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার হল নিউ জলপাইগুড়ি স্টেশনে। শিলিগুড়ি শুল্ক দফতরের আধিকারিকরা গোপন সুত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে হানা দেয়। ডাউন দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে দুটি ট্রাঙ্ক আটক করা হয়। ট্রাঙ্কের তালা ভাঙতেই ৯২হাজার পিস সিগারেটের প্যাকেট উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications