Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১০ মার্চ থেকে রাজ্যে কড়া নিরাপত্তা, ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পূর্ণাঙ্গ মোতায়েন পরিকল্পনা প্রকাশ

রাজ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বলয় আরও শক্ত করল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তার পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত হয়েছে। প্রথম পর্যায়ে ইতিমধ্যেই ২৮০ কোম্পানি বাহিনী বিভিন্ন জেলায় দায়িত্ব গ্রহণ করেছে। এবার বাকি বাহিনীকেও জেলা ভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকবে।

সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনায়। তিনটি পুলিশ জেলা ও দুটি কমিশনারেট মিলিয়ে সেখানে মোট ৫৮ কোম্পানি বাহিনী থাকবে। একই সংখ্যক ৫৮ কোম্পানি মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদেও। দক্ষিণ ২৪ পরগনায় থাকবে ৩৩ কোম্পানি ও কলকাতায় ৩০ কোম্পানি বাহিনী। আগামী মঙ্গলবার, ১০ মার্চ থেকে এই বাহিনীগুলি পূর্ণমাত্রায় দায়িত্ব নেবে। যদিও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কিছু বাহিনী ইতিমধ্যেই রবিবার থেকে বিভিন্ন জেলায় টহল ও নজরদারি শুরু করেছে।

দুই দফা মিলিয়ে পূর্ব মেদিনীপুরে ২৮ কোম্পানি, হুগলিতে ২৭ কোম্পানি ও পূর্ব বর্ধমানে ২৫ কোম্পানি বাহিনী থাকবে। নদিয়ায় ২২ কোম্পানি, হাওড়া ও বীরভূমে ২১ কোম্পানি করে মোতায়েন করা হচ্ছে। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ২০ কোম্পানি করে বাহিনী থাকবে। উত্তর দিনাজপুরে ১৯ কোম্পানি, মালদহে ১৮ কোম্পানি ও পশ্চিম বর্ধমানে ১৭ কোম্পানি মোতায়েন করা হচ্ছে। দার্জিলিংয়ে থাকবে ১৬ কোম্পানি, কোচবিহারে ১৫, বাঁকুড়ায় ১৩ ও ঝাড়গ্রামে ১১ কোম্পানি বাহিনী। দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে ১০ কোম্পানি করে মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। আলিপুরদুয়ারে ৭ ও কালিম্পঙে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দায়িত্ব পালন করবে।

নির্দেশ অনুযায়ী প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন করে জওয়ান থাকতে হবে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকা মেনেই এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। দ্বিতীয় দফার ২৪০ কোম্পানির মধ্যে রয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ১২০ কোম্পানি, সীমান্ত নিরাপত্তা বাহিনীর ৬৫ কোম্পানি, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর ১৬ কোম্পানি, ভারত তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর ২০ কোম্পানি ও সশস্ত্র সীমা বলের ১৯ কোম্পানি।

রাজ্য জুড়ে এই ব্যাপক বাহিনী মোতায়েনের ফলে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হয়েছে। কমিশনের লক্ষ্য একটাই, ভোট যেন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নির্ভয়ে সম্পন্ন হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+