SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের
ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR) নিয়ে যখন রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল, ঠিক তখনই কলকাতায় এসে পাল্টা অবস্থান নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন যে, এই ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন রাজ্যে হয়েছে এবং কোনোরকম বাধা ছাড়াই অনেক জায়গায় তা সম্পন্ন হয়েছে।

তাঁর প্রশ্ন, "কেরলে সুশৃঙ্খলভাবে কোনও সমস্যা ছাড়াই এই SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাহলে শুধু বাংলার ক্ষেত্রেই কেন আদালতকে হস্তক্ষেপ করতে হল?"
শাহর অভিযোগ যে, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় জায়গা করে দিয়েছে, আর সেই কারণেই প্রশাসনিক স্তরে স্বচ্ছতা বজায় থাকেনি।
তিনি আরও বলেন যে, নিম্নস্তরের প্রশাসন সঠিকভাবে কাজ না করার কারণে প্রচুর সংখ্যক 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' সামনে এসেছে। প্রায় ৬০ লক্ষ আবেদন ঝুলে থাকার প্রসঙ্গও তুলেছেন তিনি। তিনি জানান যে, তার মধ্যে এখনও পর্যন্ত ৩৭ লক্ষ নামই ইতিমধ্যেই যাচাই হয়ে গিয়েছে এবং জুডিশিয়ালদের অফিসারদের যাচাইয়ের পর অনেক নাম তালিকা থেকে বাদও পড়ছে।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এও স্পষ্ট বার্তা দেন যে, "বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে শুধু ভোটার তালিকাই নয়, অনুপ্রবেশের বিষয়টিতেও কড়াকড়ি ভাবে পদক্ষেপ নেওয়া হবে।" প্রয়োজন পড়লে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার কথাও উল্লেখ করেছেন শাহ।
সীমান্ত নিরাপত্তা নিয়েও রাজ্যকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি যে, " অনুপ্রবেশ রোখার জন্য সীমান্তে বেড়া দেওয়া প্রয়োজন। আর জন্য প্রয়োজন জমি। কিন্তু সেই জমি অধিগ্রহণের জন্য রাজ্য সহযোগিতা করছে না। বিজেপি সরকার যদি আসে তাহলে ৪৫ দিনের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।"
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
মালদহের ঘটনায় তদন্ত করবে এনআইএ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চিঠি নির্বাচন কমিশনের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ












Click it and Unblock the Notifications