সুমনকে সমর্থন করায় নাট্যকার কৌশিক সেনকে এসএমএসে হুমকি

কিছুদিন আগে পরিচালক সুমন মুখোপাধ্যায়কে একটি তুচ্ছ ঘটনার জেরে আটক করে পুলিশ। তাঁকে ২২ ঘণ্টা টানা বসিয়ে রাখা হয় থানায়। এর জেরে শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এই ঘটনার তীব্র সমালোচনা করেন কৌশিক সেন। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে বলেও মতপ্রকাশ করেন।
এর পরই একটি অজানা নম্বর থেকে তাঁর কাছে হুমকি-এসএমএস আসতে থাকে। প্রথমটায় খুব অবাক হয়ে যান তিনি। তার পর পাল্টা উত্তর দেন, অবিলম্বে এ সব বন্ধ না করলে পুলিশে লিখিত অভিযোগ জানাতে বাধ্য হবেন। তাতে কাজ হয়। হুমকি-এসএমএস আসা বন্ধ হয়।
পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে সিঙ্গুর, নন্দীগ্রাম ইস্যুতে সরব হয়েছিলেন তিনি। তখন থেকে সিপিএমের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। তবে অন্যান্য বামপন্থী বুদ্ধিজীবীদের মতো তিনি তৃণমূল কংগ্রেসে শামিল হননি। দূরে ছিলেন। এর জেরে তাঁকে নানাভাবে শাসক দল হেনস্থা করে বলেও অভিযোগ।
কৌশিকবাবু সংবাদমাধ্যকে জানিয়েছেন, নাট্য উৎসব উপলক্ষে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে নাটকের হোর্ডিং লাগিয়েছিলেন। সেখানে সিঙ্গুর, নন্দীগ্রাম-কাণ্ডের কোলাজ করা হয়েছিল। লেখা ছিল শঙ্খ ঘোষের কবিতার লাইন। কিন্তু অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কর্তৃপক্ষ সেগুলি খুলে দিয়েছে বলে দাবি।
রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরও যে ক'জন এখন স্বতন্ত্রধারা বজায় রেখেছেন, নাট্যকার কৌশিক সেন তাঁদের অন্যতম। এমনকী, কিছুদিন আগে বামপন্থী বুদ্ধিজীবী সুবোধ সরকার ও অরিবন্দ শীল যখন শিবির বদল করেন, তখনও তাঁদের সমালোচনায় মুখর হয়েছিলেন কৌশিকবাবু।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications