দোলের আগে বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ! কেমন থাকবে? কী জানাচ্ছে হাওয়া অফিস?
ধীরে ধীরে গরমের আবহাওয়া অনুভূত হচ্ছে। তবে, দক্ষিণবঙ্গে গরমের ইঙ্গিত স্পষ্ট হলেও উত্তরবঙ্গে এখনও স্বস্তির হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, দোলের সময় দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা এখনকার থেকে আরও বাড়তে পারে। যদিও আপাতত তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গে পারদ এখনই উল্লেখযোগ্য ভাবে ওঠানামা হবে না। তবে ধীরে ধীরে জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিন এবং রাতের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকবে। সকালে হালকা শীতের আমেজ থাকবে, একটু বেলা বাড়লে তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করবে, তখন হালকা গরমের অনুভূতি পাওয়া যাবে।
মার্চের প্রথম সপ্তাহতেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ফলে দোলের সময়ে গরমের সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে আবার উত্তরবঙ্গে আকাশ বেশিরভাগ জায়গায় পরিষ্কার থাকবে, সঙ্গে থাকবে হালকা হাওয়া। কিছু জেলায় বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও আবার দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। সেখানেও আজ থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
২ মার্চ একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। যার প্রভাবে রাজ্যজুড়ে তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
-
এক লাফে ৬০ টাকা বৃদ্ধি! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বাড়ল রান্নার গ্যাসের দাম -
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান












Click it and Unblock the Notifications