Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fake Passport Scam: বাংলায় তৈরি জাল পাসপোর্ট জঙ্গিদের হাতেও! চিন্তা বাড়াচ্ছে সিবিআইয়ের

Fake Passport Scam: জাল পাসপোর্ট কাণ্ডে বড়সড় সাফল্য সিবিআইয়ের। আরও চার জনকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত এই মামলায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ছয়জনকেই দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, দীর্ঘ তল্লাশিতে ৪০ লাখ টাকা উদ্ধার হয়েছে।

একই সঙ্গে প্রচুর জাল আধার কার্ড এবং ভোটার কার্ড উদ্ধার (Fake Passport Scam) হয়েছে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন আগে উত্তরবঙ্গের একাধিক জায়গায় জাল পাসপোর্ট কাণ্ডে তল্লাশি চালায় সিবিআই। এমনকি উলুবেড়িয়া, কলকাতা সহ ৫০ টি জায়গাতে তল্লাশি চালান তদন্তকারী সংস্থা।

Fake Passport Scam:

গভীর রাত পর্যন্ত চলে এই তল্লাশি অভিযান। আর এই দীর্ঘ তল্লাশিতে প্রচুর জাল নথি (Fake Passport Scam) উদ্ধার করে তদন্তকারী সংস্থা। এমনকি উদ্ধার হয় জাল পাসপোর্টও। ঘটনায় দুজনকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয় পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম চাঁই নকশালবাড়ির বাসিন্দা বরুণসিং রাঠৌরকেও।

ধৃতদের দফায় দফায় জেরা করে একের পর এক চাঞ্চল্যকর (Fake Passport Scam) তথ্য পান গোয়েন্দারা। এরপরেই নতুন করে আরও বেশ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। আর এই দীর্ঘ তল্লাশিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলেই জানা গিয়েছে। শুধু তাই নয়, সিবিআইয়ের আশঙ্কা, বিপুল পরিমান জাল পাসপোর্ট তৈরি হয়েছে।

এমনকি দেশের বাইরেও পৌঁছে যেত ওই সমস্ত পাসপোর্ট (Fake Passport Scam)। কিন্তু কাদের হাতে যেত সেগুলি? সেটাই দেখছে সিবিআই। এমনকি জঙ্গিদের হাতে জাল পাসপোর্ট পৌঁছে যাওয়ার বিষয়টিকেও উড়িয়ে দিচ্ছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এই বিষয়ে নিশ্চিত হতে ধৃত ছয়জনকে জেরা করা হচ্ছে। এমনকি দিল্লিতে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বাংলায় জাল পাসপোর্ট তৈরি হচ্ছে।

আর তা ছড়িয়ে পড়ছে সর্বত্র। এমনই নির্দিষ্ট (Fake Passport Scam) তথ্য আসে সিবিআইয়ের হাতে। আর এরপরেই জোর তল্লাশি বলেই খবর। আর এই তদন্তে ছয়জনের গ্রেফতারি বড়সড় সাফল্য হিসাবেই দেখছে সিবিআই। তবে পুরো ঘটনার জাল অনেক গভীরে বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+