মুম্বই রোডে অটোর রেষারেষির সময় ট্যাঙ্কারের ধাক্কা, জখম ১০
উলুবেড়িয়া, ২২ সেপ্টেম্বর : ফের অটোর রেষারেষি। সেই সময়েই ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল দু'টি অটো। উল্টে যায় ট্যাঙ্কারটিও। আহত হন ১০ যাত্রী। পাশের নয়নজুলিতে গিয়ে পড়ে অটো-সহ ট্যাঙ্কারটি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ছ'নম্বর জাতীয় সড়কের উপর উলুবেড়িয়ার কাছে নিমদিঘিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টা নাগাদ উলুবেড়িয়া থেকে রানিহাটি যাওয়ার পথে দুটো অটো রেষারেষি করছিল। সেই সময় পিছন থেকে আসা একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে অটো দুটিকে ধাক্কা মারে। যার ফলে একটি অটো রাস্তার ধারে ছিটকে পড়ে। অন্য অটোটি পাশের নয়নজুলিতে গিয়ে পড়ে। তার সঙ্গে গিয়ে নয়নজুলিতে গিয়ে পড়ে ট্যাঙ্কারটিও।

এই ঘটনায় প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই। অটো দুটিতে আটকে থাকা প্রায় ১০ জনকে উদ্ধার করেন তাঁরা। গুরুতর জখম অবস্থায় তাঁদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। এরপর ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। নিয়ে আসা হয় ক্রেন। প্রথমে অটোটি নয়নজুলি থেকে তোলা হয়। তারপর দীর্ঘ প্রচেষ্টার পর রাত দেড়টার সময় উদ্ধার করা হয় ট্যাঙ্কারটিকে।
ট্যাঙ্কারের তলায় কেউ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা ছিল। তবে ট্যাঙ্কারের তলায় কাউকেই পাওয়া যায়নি।বুধবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর গোপালনগর ও কলকাতার চারু মার্কেটের কাছে অটো দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। জখম হন ছ'জন।
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications