খিদের জ্বালায় পাঁচমাস ধরে কচু শাক খাচ্ছেন কালচিনির চা বাগানের শ্রমিকেরা
খিদের জ্বালায় পাঁচ মাস ধরে কচু শাক খেয়ে দিনযাপন করছেন ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিকরা।
খিদের জ্বালায় পাঁচ মাস ধরে কচু শাক খেয়ে দিনযাপন করছেন ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিকরা। গত পাঁচ মাস বন্ধ ফাউলাই। ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ মধু চা বাগান। ফলে কর্মহীন হয়ে পড়েছেন বাগানের প্রায় ৯৫০ জন শ্রমিক পরিবার। বাগান বন্ধ হওয়ার পর সরকারি অনুদান পাচ্ছিলেন শ্রমিকরা। কিন্তু গত এপ্রিল মাস থেকে ফাউলাইটাও বন্ধ গিয়েছে।

কয়েকমাস আগে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। এবং নির্বাচনের পর বাগানে আনাগোনা ছিল রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের। তারা শুধু দিয়েছেন ভুরি ভুরি প্রতিশ্রুতি। কিন্ত ভোট শেষ হওয়ার পর থেকেই বন্ধ ফাউলাই। এখন আর বাগানে দেখা মিলছে না নেতাদের।
বর্তমানে শ্রমিকেরা কচু শাক, ঢেকি শাক খেয়ে বেঁচে আছেন। সরকারি রেশন যা পান তা দিয়ে তাদের পুরো মাস চলেনা। তাই খিদের জ্বালা মেটাতে এখন সম্বল কচু শাক। শ্রমিক মহল্লায় গিয়ে দেখা মিলল প্রতিটি বাড়িতে রান্না হচ্ছে কচু শাক বা ঢেকি শাক। এক জন শ্রমিক জানান কচু শাক, ঢেকি শাক ও শেষের পথে। এর পরে কী খাব কীভাবে মিটবে খিদের জ্বালা, এই প্রশ্ন শ্রমিকদের মাথায় ঘুরছে।
ফাউলাই কেন বন্ধ এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার জানান, বিষয়টি তিনি দেখছেন। ফাউলাই কেন বন্ধ এই বিষয়ে জানার জন্য কালচিনির বিডিও ভূষণ শেরপাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি বিষয়টা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications