আগামীকাল ১২ ঘণ্টার বনধ, ময়নায় বিজেপি কর্মী খুনের CBI তদন্ত দাবি করে ঘোষণা শুভেন্দু অধিকারীর
বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের ঘটনার প্রতিবাদে আগামী কাল বনধের ডাক। আগামীকাল ময়না সহ পূর্ব মেদিনীপুরের ১০০ জায়গায় ১২ ঘণ্টা বনধের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে কালো ব্যাজ পরে ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন তিনি।
বিজেপির কর্মীর খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়কের উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসনকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বিজেপি বিধায়ক। জেলার এসপি, এডিশনাল এসপি, এবং ময়না থানার প্রাক্তন ওসির চক্রান্তে এই খুনের ঘটনা ঘটেছে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ বর্মনকে অপহরণ করে খুনের ঘটনা ঘিরে তুমুল উত্তজেনা ছড়িয়েছে। গতকাল রাত থেকে বাকচায় তুমুল উত্তেজনা। বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে গতকাল রাতেই থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। মঙ্গলবার সকাল থেকে তমলুক-ময়না রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি অভিযোগ করেছেন করেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এই হত্যার নেপথ্যে রয়েছে।
বিক্ষোভ হঠাতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বেলা গড়ালেও বিক্ষোভ তুলতে রাজি হয়নি বিেজপি। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। তারপরেই সেখানে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও বিক্ষোভে সামিল হন এবং তৃণমূল কংগ্রেসকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেছেন, 'এটা বড় ষড়ষন্ত্র। ময়নার বাকচা ফেলতে পারলে ময়না ব্লকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে আবার প্রতিষ্ঠা করতে পারবে। ২০১৮-তে তৃণমূল জেতেনি। আপনাদের নমিনেশন আটকে দিয়ে গায়ের জোরে জিতেছে। এই পরিকল্পনা করেছে মমতার তিন পুলিশ অমরনাথ, হাসান আর প্রাক্তন ওসি গোপালা। আর উস্কানিদাতা সৌমেন মহাপাত্র, সংগ্রাম দোলুই, শেখ শাহজাহান, উত্তম বারিখ, মনোরঞ্জন হাজরা।'
তারপরেই ১২ ঘণ্টার বনধের ডাক দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, ম'য়না ব্লকে ১২ ঘণ্টার বনধ ডাকা হল। আগামীকাল পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলায় সকাল ১০টা থেকে ১১টা বিজেপি ১০০টি জায়গা অবরোধ করবে। এই অবরোধে জরুরি পরিষেবার গাড়ি বাদ থাকবে যাতে জনগণের অসুবিধা না হয়। পাঁশুকুড়া থেকে দিঘা পর্যন্ত ১০০টি জায়গায় পথ অবরোধ হবে। আগামী ৪ তারিখ ময়নাতে ধিক্কার-প্রতিবাদ-মিছিল হবে। আমি থাকব।'

সেই সঙ্গে মৃত বিজেপি নেতার পরিবারের সব দায়িত্ব তিনি নিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, ' দেহ ময়নাতদন্তের পর দেহ পৌঁছে দিয়ে যাব। দাহর পর পরিবারের সঙ্গে বসব। পরিবারের দায়িত্ব বিজেপি এবং তার পক্ষে আমি নিলাম। মৃতের পুত্রের যাতে ডাল-ভাত-কাপড়ের অভাব না হয় তার দায়িত্ব নিলাম। সিবিআই আন্দোলনের দাবিতে আইনি লড়াই আমাদের চলছে।'
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications