Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Suvendu Adhikari: নবান্ন থেকে ফোন এসেছিল..! বাগদা উপনির্বাচনের আগে বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) মিটতেই আরও এক নির্বাচনের দামামা! বাগদা, রানাঘাট, রায়গঞ্জ এবং মানিকতলা বিধানসভায় উপ নির্বাচন রয়েছে (West Bengal ByPoll)। আর এই চার কেন্দ্রের নির্বাচন ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। আর এর মধ্যেই ভোট লুটের আশঙ্কা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বাগদায় বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের সমর্থনে আজ শনিবার সেখানে মিছিল করেন তিনি (Suvendu Adhikari)। পরে সভাও করেন বিরোধী দলনেতা। কিন্তু সেই সভা ঘিরে তৈরি হয় বিতর্ক। একেবারে শেষ মুহূর্তে বাগদা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শুভেন্দু অধিকারীর সভার মঞ্চ তৈরির কাজ বন্ধের নির্দেশ দেন।

Suvendu Adhikari

যদিও সে জায়গায় আজ শনিবার সভা করেন ফিরহার হাকিম। কিন্তু বিজেপি বিধায়ককে কেন দেওয়া হল না তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর এর মধ্যেই কার্যত বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। বলেন, ভোট লুঠ করে বাগদা কেন্দ্র জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এজন্য মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ ভৌমিক এবং রাজীব বন্দ্যোপাধ্যায়দের নিয়ে মিটিং করেছে। এমনকি ওদের সামনে থেকে এসপিকে ফোন মুখ্যমন্ত্রী ফোন করেন এবং এই সিট যে চাই তাঁর তা স্পষ্ট ফোনে জানিয়ে দিয়েছেন বলে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। লুট করে হলেও জেতাতে হবে বলেও দাবি তাঁর।

এই বিষয়ে নাকি সমস্ত তথ্য তাঁর কাছে বলেও এদিন জানান শুভেন্দু অধিকারীর। আর এই দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও এহেন অভিযোগ ভিত্তিহীন এবং মনগড়া কথা বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, হারবেন জেনে এখন থেকে অজুহাত তৈরি করছেন। সমস্ত ভিত্তিহীন এবং মনগড়া কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বিরোধী দলনেতা করছেন বলেও এদিন মন্তব্য করেছেন তৃণমূল নেতা।

তাঁর দাবি, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নিয়ে বারবার চর্চায় থাকতে চান। আর এখন থেকে এই সমস্ত নাম নিচ্ছেন এই কারণেই যাতে হারের পর এই বভ্রান্তিমুলক কথা বলা যায়।

অন্যদিকে বাগদা থেকে ফেরার সময় এদিন শিভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল নেতা-কর্মীরা। জানা যায়, ফিরহাদ হাকিম সেই সময় প্রচার করছিলেন। আর সেই সময় ওই জায়গা থেকে বিরোধী দলনেতার কনভয় যাচ্ছিল। তা দেখা মাত্রই জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন কর্মীরা। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+