Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Suvendu Adhikari: ফিরহাদের দফতরেই ঘুঘুর বাসা, বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক পোস্ট শুভেন্দু অধিকারীর

গার্ডেনরিচ কাণ্ডে পর বেআইনি নির্মাণ নিয়ে ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি অভিযোগ করেছেন মেয়রের দফতরের কর্মীই বেআইনি নির্মাণের অনুমোদন দেন।

তিনি দাবি করেছেন মেয়রের পিএ কালী ব্যানার্জি এবং সৌভিক ঘোষের কাছেই বাড়ি নির্মাণের অনুমোদনের আবেদন জমা পড়ে। লোকেশন এবং প্রজেক্টের উপরে কাটমানি নিতেন কালী ব্যানার্জি। তাঁর মদতেই বেআইনি নির্মাণের অনুমোদন মিলত বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Adhikari

মেয়রের আরেক পিএ সৌভিক ঘোষে প্ল্যান সঙ্কশনের ডিল করত বলেও অভিযোগ করেছেন তিনি। গার্ডেনরিচ কাণ্ডের পর কলকাতা পুরসভার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে। ফিরহাদ হাকিম দাবি করেছেন তিনি কোনও ঘটনাই জানতেন না। পুরোটাই তাঁর অজান্তে ঘটেছে। কিন্তু মেয়রের কথা মানতে নারাজ বিরোধীরা। তাঁরা ফিরহাদ হাকিমের পদত্যাগ দাবি করেছিলেন।

গার্ডেনরিচে নির্মিয়মাণ বহুতল ভেঙে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। দোতলার ভিতের উপরে পাঁচতলা বাড়ি তৈরি হচ্ছিল। সেটি ভেঙেই এই দুর্ঘটনা ঘটে। গার্ডেনরিচ ফিরহাদ হাকিমের নিজের এলাকা। সেখানে বেআইনি নির্মাণের ঘটনায় রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন সেখানে।

এই ঘটনায় প্রোমোটার এবং জমির মালিককে গ্রেফতার করা হয়েছে। ১৫ জন ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে। বিরোধীরা এই ঘটনায় মেয়ররে পদত্যাগ দাবি করেছেন। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ করেছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই দাবি ঘিরে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+