গ্রামে বাস অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, দুই বছর ধরে ব্যবস্থাই নিচ্ছে না পুলিশ! অভিযোগ সুকান্তর
এসআইআরে বহু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ পড়বে বলে দাবি করছে বিজেপি। বাংলাদেশে পালাতে গিয়ে অনেকের বিএসএফের হাতে আটক হওয়ারও খবর মিলেছে।
এই আবহে এদিন চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দাবি করেছেন, দুই বাংলাদেশি একটি গ্রামে ২ বছর ধরে থাকলেও কোনও পদক্ষেপ করছে না পুলিশ।

সুকান্ত এক্স হ্যান্ডলে জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর জেলায় দুই বাংলাদেশি নাগরিক গত দু'বছরের বেশি সময় ধরে অবৈধভাবে বসবাস করছেন। সুকান্তর দাবি, "ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের" নির্দেশে পুলিশ এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি। তিনি আরও লিখেছেন, পুলিশ এই ধরনের ব্যক্তিদের প্রতি উদাসীন, কারণ তারা শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক।
ওই দুই ব্যক্তির বাংলাদেশের পরিচয়পত্রের প্রতিলিপি-সহ একটি লিখিত অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানায় জমা দেওয়া হয়েছে। প্রায় দু'বছর আগে বংশীহারী এলাকার লালপুর গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন।
সুকান্ত আজ অভিযোগ করেন, "দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানায় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগ করা সত্ত্বেও, রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না!" অভিযুক্ত অনুপ্রবেশকারী দু'জনের নাম লাভলি বেগম ও আব্দুল মান্নান।
সুকান্তর কথায়, "দেশের নিরাপত্তার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে" তৃণমূল তাদের ভোটব্যাঙ্ক অক্ষুণ্ণ রাখতে চাইছে, তাই পুলিশ এই কথিত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ফিরোজ মিয়া ২০২৩ সালের ২৭শে নভেম্বরের অভিযোগে উল্লেখ করেন যে, এই দুই বাংলাদেশি তার গ্রামে অবৈধভাবে বসবাস করছে এবং তাদের ক্ষতিকর কাজ করার সম্ভাবনা রয়েছে। মিয়া আরও অভিযোগ করেন, ওই বছরের সেপ্টেম্বরে তারা তাঁর বাড়িতে ঢুকে মারধর করেছিল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?











Click it and Unblock the Notifications