Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভাঙড়ে আত্মহত্যা! এসআইআর-এনআরসি দায়ী? তদন্তে পুলিশ

পশ্চিমবঙ্গে ভোটের আগে সবচেয়ে বড় ইস্যু এখন এসআইআর। এই এসআইআর এবং এনআরসি-র ভয়ে পরপর আত্মহননের অভিযোগ উঠছে। এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, রফিক গাজি নামের ওই ব্যক্তিকে এদিন বুধবার সকালে নিজের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। অভিযোগ, এনআরসি ও এসআইআর-এর আতঙ্কে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বিধায়ক শওকত মোল্লার দাবি, মৃত রফিক গাজি বেশ কিছুদিন ধরেই এনআরসি-র আতঙ্ক ভুগছিলেন। রাজ্যে এসআইআর পদ্ধতি চালু হওয়ার পর তার উদ্বেগ আরও বেড়ে যায়। ভিটেমাটি হারানোর আশঙ্কায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং এই ভয়েই তিনি আত্মহত্যা করেছেন।

যদিও পুলিশ মৃত্যুর অন্য কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। জানা গিয়েছে, রফিক গাজির পরিবারে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। তাই মৃত্যুর পিছনে পারিবারিক সমস্যা নাকি এসআইআর-এনআরসি আতঙ্ক, কোনটি দায়ী, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+