হিলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে আসছেন পড়ুয়ারা, বাণিজ্যও বন্ধ সীমান্তে
বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি। বহু ছাত্র মারা গিয়েছেন সংঘর্ষে। গোটা দেশজুড়ে এখন কার্ফু। সীমান্ত পেরিয়ে দেশে ফিরে আসছেন বাংলাদেশে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়ারা। পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে রবিবার বহু পড়ুয়া দেশে ফিরে এসেছেন।
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে এদিন বাংলাদেশ থেকে এদেশে এলেন ছাত্রছাত্রী। ভারত এবং নেপালের মেডিক্যাল পড়তে যাওয়া প্রায় ৩২০ জন ছাত্রছাত্রী দক্ষিণ দিনাজপুরেরে হিলি সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলেন। বাংলাদেশ প্রশাসন পুলিশি নিরাপত্তা দিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়।

বাংলাদেশ থেকে ভারতে ফেরা পড়ুয়ারা রীতিমতো আতঙ্কিত। তারা জানান, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ৷ তবে সেই আঁচ তারা পাননি। তাদের বাসে করে পুলিশি নিরাপত্তার মাধ্যমে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে।
চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক সীমানা দিয়েও ভারতে প্রবেশ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা। কোচবিহার জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পড়ুয়ারা এই দেশে আসছেন। প্রায় ৪০০ শিক্ষার্থী ভারতে প্রবেশ করবেন বলে জানা গিয়েছে।
ঢাকায় ভারতীয় দূতাবাস সূত্রে তারা এই খবর পেয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। জানিয়েছেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান, ইতিমধ্যেই চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক সীমানায় পুলিশের সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে মহকুমা পুলিশ আধিকারিক রযাঙ্কের আধিকারিকেরা উপস্থিত রয়েছেন। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখবেন।
বাংলাদেশ কার্ফু চলছে। এদিন থেকে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ হয়ে গেল হিলি সীমান্তের স্থলবন্দর দিয়ে। হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত সাহা জানান, বাংলাদেশ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। আমদানি কারকদের সঙ্গে যোগাযোগ করা, কথা বলা যাচ্ছে না। আগামী কাল সোমবার পর্যন্ত আমদানি রফতানি বন্ধ থাকবে। বাংলাদেশ সরকারের তরফ থেকে জানা গিয়েছে। রফতানি করার জন্য কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে রফতানি কারকদের। এই আশঙ্কা দেখা দিয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications