DurgaPuja 2021: এবারও হচ্ছে না কার্নিভাল,হবে না কোনও মেলা! দুর্গাপুজো নিয়ে বিশেষ গাইডলাইন প্রকাশ নবান্নের
রাত পোহালেই মহালয়া। বাংলার প্রাণের দুর্গাপুজোতে ঢাকে কাঠি। সব জায়গাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কুমোরটুলি থেকে এবারও এক এক করে প্রতিমা মন্ডপের উদ্দেশ্যে রওনা হতে চলেছে। আর এই অবস্থায় পুজো নিয়ে বিশেষ গাইডলাইন প্রকা
রাত পোহালেই মহালয়া। বাংলার প্রাণের দুর্গাপুজোতে ঢাকে কাঠি। সব জায়গাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
কুমোরটুলি থেকে এবারও এক এক করে প্রতিমা মন্ডপের উদ্দেশ্যে রওনা হতে চলেছে। আর এই অবস্থায় পুজো নিয়ে বিশেষ গাইডলাইন প্রকাশ করল নবান্ন। ১১ট গাইডলাইন প্রকাশ করা হয়েছে।
রাজ্যের সমস্ত পুজো উদ্যোক্তাদের এই ১১ দফা গাইডলাইন কড়া ভাবে মানার কথা বলা হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে রাত জেগে পুজো দেখার অনুমতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন।

১১ দফা গাইডলাইন
পুজো মুখে ১১ দফা গাইডলাইন প্রকাশ করল নবান্ন। করোনা পরিস্থিতি বাংলাতে নিয়ন্ত্রণে থাকলেও এখনও চলে যায়নি। এমনকি থার্ড ওয়েভের একটা সতর্কবার্তাও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এই অবস্থায় কিছুটা হলেও সতর্ক রাজ্য প্রশাসন। আর সেই লক্ষ্যেও এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট করে বলে দেখা হয়েছে যে মন্ডপ খোলামেলা করতে হবে। স্যানিটাজারের ব্যবস্থা রাখতে হবে। এমনকি মাস্ক ছাড়া যে যাতে পুজো মন্ডলের ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। এছাড়াও জমায়েত রুখতে বিশেষ ব্যবস্থা পরিকল্পনা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মেলা কিংবা কোনও অনুষ্ঠান করা যাবে না
পুজো প্রাঙ্গন কিংবা কাছাকাছি কোনও জায়গাতেই মেলা করা যাবে না। এমনকি কোনও জলসা কিংবা অনুষ্ঠান করার ক্ষেত্রেও রাজ্যের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। কাছাকাছি কোনও জায়গাতেই এই অনুষ্ঠান করা যাবে না। এরপরেও করা হলেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি অনেকেই এই সময়ে পুজোগুলিকে পুরস্কার দিয়ে থাকে। সেখানেও কিছু নিয়ম স্পষ্ট করে দেওয়া হয়েছে। একগুচ্ছ গাড়ি কিংবা বিচারকদের নিয়ে এবার ঘোরা যাবে না। নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে এই কাজ করতে হবে।

হচ্ছে না কার্নিভাল
এবারও রেড রোডে হচ্ছে না কার্নিভাল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য গতবারও করোনা সংক্রমনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবারও তাই করা হল। পাশাপাশি পুজো উদ্যোক্তাদেরও ভাসানের জমায়ের উপর নিষেধাজ্ঞা জারি থাকছে।

রাতে পুজো দেখা যাবে
গত কয়েকদিন আগেই পুজো ক্লাবগুলিকে নিয়ে বৈঠকে বসেন মুয়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্পষ্ট করে দেন যে, করোনা বিধিকে মেনে পুজো হবে। তবে ৩১ অক্টোবর পরন্ত রাজ্যে নিষেধাজ্ঞা জারি থাকলেও পুজোর কয়েকদিন রাজ্যে পুজো দেখাতে ছাড় দেওয়া হয়েছে। ১০ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাতে ছাড় দেওয়া হয়েছে। তবে এই সময়ে ট্রেন চলছে না।

মণ্ডপে নো এন্ট্রি
গতবারের দুর্গাপুজোয় মণ্ডপে নো এন্ট্রির নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। এবারও পুজোর চারদিন মণ্ডপে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। শুধু দুর্গাপুজো নয় কালীপুজোতেও একই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। রাজ্যের তরফে হাইকোর্টের নির্দেশে কোনও আপত্তি জানানো হয়নি। কাজেই এবারও পুজোয় দূর থেকেই দুর্গাঠাকুর দেখতে হবে সকলকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications