Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্বেতার পরে আরও এক রহস্যময়ীর নাম প্রকাশ্যে, কালো টাকা সাদা করতে তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করেছেন অয়ন

অয়ন শীলকে জেরা করে আরও এক রহস্যময়ীর নাম জানতে পেরেছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর ইমন গঙ্গোপাধ্যায় নামে এক মহিলার অ্যাকাউন্ট ব্যবহার করে আর্থিক লেনদেন করেছেন অয়ন। কে এই ইমন গঙ্গোপাধ্যায় তার সন্ধান শুরু করেেছন তদন্তকারীরা। সূত্রের খবর ইমন গঙ্গোপাধ্যায় আসলে অয়ন শীলের ছেলের বান্ধবী।

নতুন রহস্যময়ীর খোঁজ

নতুন রহস্যময়ীর খোঁজ

শ্বেতার পর এবার আরও এক রহস্যময়ীর খোঁজ পাওয়া গেল অয়ন শীলের মামলায়। অয়ন শীল নাকি কালো টাকা সাদা করতে সেই রহস্যময়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। কে সেই রহস্যময়ী তার খোঁজ খবর করতে শুরু করে দিয়েছে ইডি। ইতিমধ্যেই অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তী একাধিক সংবাদ মাধ্যমকে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন। যদিও ইডির কাছে এখনও আত্মসমর্পণ করেননি শ্বেতা চক্রবর্তী।

কে এই নতুন রহস্যময়ী

কে এই নতুন রহস্যময়ী

শ্বেতা চক্রবর্তীর পর যে নতুন রহস্যময়ীর নাম প্রকাশ্যে এসেছে তার নাম ইমন গঙ্গোপাধ্যায়ও। তিনি অয়ন শীলের ছেলে অভিজিৎ শীলে বান্ধবী। অয়ন শীলকে জেরা করে ইডি জানতে পেরেছে শুধু স্ত্রী, পুত্র নয় ছেলের বান্ধবীর ব্যাহ্ক অ্যাকাউন্টও আর্থিক লেনদেনে ব্যবহার করছেন অয়ন শীল। উত্তরপাড়া পুরসভার অমরেন্দ্র সরণির দাসরথি অ্যাপার্টমেন্টের দ্বিতীয় ফ্লোরের ২০২ নং রুমে থাকে ইমন। সঙ্গে থাকেন বাবা বিভাস গাঙ্গোপাধ্যায়। অয়ন শীলের সঙ্গে নাম জড়িয়ে পড়তেই তাদের খোঁজে ভিড় করতে শুরু করেছে সংবাদ মাধ্যম।

পেট্রোল পাম্পের খোঁজ

পেট্রোল পাম্পের খোঁজ

শুধু প্রমোটিং বা সিনেমায় টাকা ঢালা নয় অয়ন শীলের একটি পেট্রোল পাম্পের হদিশও পেয়েছেন তদন্তকারীরা। সেই পেট্রোল পাম্পটি চালাতেন তাঁর ছেলে অভিজিৎ শীল। সেই পেট্রোল পাম্পের অ্যাকাউন্টে টাকার লেনদেন করতেন অয়ন শীল। সেই পেট্রোল পাম্পের অ্যাকাউন্ট থেকেই ইমনের অ্যাকাউন্টে টাকা গিয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ইমন গঙ্গোপাধ্যায়ের নামে সেই অ্যাকাউন্টটি থাকলেও েসটি ইমন চালাতেন কিনা বা তিনি জানতেন কিনা সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

অভিযোগ অস্বীকার শ্বেতার

অভিযোগ অস্বীকার শ্বেতার

এদিকে অয়ন শীলের বান্ধবী বলে যে শ্বেতা চক্রবর্তীর নাম প্রকাশ্যে এসেছে সেই শ্বেতা চক্রবর্তী এবার সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তী। অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে কেন তার অ্যাকাউন্টে টাকা গিয়েছিল তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+