Kachua Special Local Train: জন্মাষ্টমীতে লোকনাথ ধাম যাওয়া আরও সহজ! স্পেশাল লোকাল ট্রেন চালাচ্ছে রেল
Kachua Special Local Train: দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী তিথি (Krishna Janmashtami) । সকাল থেকে বিভিন্ন মন্দিরে বিশেষ ভাবে প্রার্থনা এবং পুজোর মাধ্যমে শুরু হয়েছে এদিন। জন্মাষ্টমী তিথি পালনের পাশাপাশি লোকনাথ ব্রহ্মচারীর জন্মদিবস পালিত হচ্ছে। আর সেই উপলক্ষে কচুয়া ধামে অসংখ্য মানুষ শ্রদ্ধা জানাতে যান।
শুধু আজ সোমবর নয়, আগামীকাল মঙ্গলবারও বহু মানুষ মন্দিরে যান। বিপুল এই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় রেলকে। আর তাই বিপুল এই ভক্তসমাগমের ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেন (Kachua Special Local Train) চালানোর কথা জানিয়েছে পূর্ব রেল (Indian Rail)।

ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে রেলের তরফে। যেখানে আজ সোমবার এবং মঙ্গলবার বিশেষ ট্রেন চালানো (Kachua Special Local Train) হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। এক জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে ঘোষণা করা হয়েছে। এতে যাত্রীদের কচুয়া লোকনাথ ধাম যেতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
Kachua Special Local Train: স্পেশাল ট্রেন কখন ছাড়বে?
আজ সোমবার এবং মঙ্গলবার এই স্পেশাল ট্রেন (Kachua Special Local Train) চালানো হবে। বারাসত থেকে হাসনাবাদ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। আপ এবং ডাউন লাইনে স্পেশাল এই ট্রেন চালানো হবে বলে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কচুয়া অর্থাৎ লোকনাথ ধাম যাওয়ার বেশ কয়েকটি রাস্তা। তবে ট্রেনেই বহু মানুষ যাতায়াত করেন। কাঁকড়া মির্জানগর হল্ট স্টেশনে নেমে কচুয়া পৌঁছানো যায়।
আর এই হল্ট স্টেশন বারাসাত-হাসনাবাদ সেকশনে। আজ সোমবার এবং কাল মঙ্গলবার এই হল্ট স্টেশনের উপর বিপুল চাপ বাড়ে। কয়েক লাখ ভক্ত লোকনাথ বাবার মন্দিরে যান। আর সেই ভিড় সামাল দিতেই বারাসত থেকে হাসনাবাদ পর্যন্ত স্পেশাল ট্রেন (Kachua Special Local Train) চালানোর সিদ্ধান্ত। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, লোকাল ট্রেনগুলির উপরেও চাপ কম পড়বে বলে মনে করা হচ্ছে।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক











Click it and Unblock the Notifications