উদয়রাজপুর মধ্যপাড়ায় পুজোর ভাবনা কোমল গান্ধার, উদ্বোধন করবেন সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায় প্রধান পৃষ্ঠপোষক। তিনিই উদ্বোধন করবেন মধ্যমগ্রামের উদয়রাজপুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গোৎসবের ৭৫ বছরের পুজো। পুজোমণ্ডপের দ্বার ও মাতৃপ্রতিমার আবরণ উন্মোচনের অনুষ্ঠানটি হবে ২৫ সেপ্টেম্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী রথীন ঘোষ।

এ ছাড়াও থাকবেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি ঘোষ। এ কথা জানালেন কার্যকরী সভাপতি চুমকি ঘোষ। তাপসী চক্রবর্তী, সবুজ চক্রবর্তী, অভিষেক চক্রবর্তী, অচিন চক্রবর্তী, প্রণব বিশ্বাস, প্রণব চক্রবর্তীরা উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে। দীপা মিত্র, অলোক ভট্টাচার্য, রুবী চক্রবর্তী, অর্পিতা মুখোপাধ্যায়রা জানালেন, এলাকার সকলে অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের। জেলার পুজোর সঙ্গে এই প্রথম বাংলার দাদা সরাসরি যুক্ত হলেন বলে দাবি টুটুন বন্দ্যোপাধ্যায়, জয় বিশ্বাস, সুনন্দা কুন্ডুদের। খুঁটিপুজোয় হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, শিবশংকর পালরা।
এই পুজো কমিটির সভাপতি হিসেবে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। যিনি সৃষ্টি ক্রিকেট আকাদেমি চালান। তাঁর প্রস্তাবেই সাড়া দিয়ে এই পুজোর প্রধান উদ্যোক্তা হতে সৌরভ রাজি হয়েছেন বলে জানালেন নীলরতন পাল। সুশান্ত গঙ্গোপাধ্যায় জানালেন, পুজোর থিম কোমল গান্ধার। এই থিম ভাবনার নেপথ্যে রয়েছেন মূল উদ্যোক্তাদের অন্যতম রিন্টু চক্রবর্তী ও তোতন ঘোষ। দেবর্ষি বন্দ্যোপাধ্যায়ের কথায়, পুজোমণ্ডপ তৈরিতে ব্যবহার হচ্ছে কাঁচ। মণ্ডপ তৈরি করছে নন্দীগ্রামের ডেকরেটার্স। প্রতিমা আনা হচ্ছে হলদিয়া থেকে, আলোকসজ্জা অশোকনগরের।
প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বললেন, এই পুজো প্রথম শুরু করেছিলেন আমার পিতামহ নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তখন এখানে খান আটেক পরিবার ছিল। যে মাঠে পুজো হয় সেটির অনেকটাই আমাদেরই জমি। এখন এলাকায় বহু পরিবার, সকলে মিলেই চলতে চলতে এবার আমরা ৭৫ বছরের পুজো আয়োজন করছি। ১৯৬৪ সাল থেকে এখানে পুজো দেখছি আমি। তখন এলাকার মহিলারা কাপড় দিতেন। এলাকারই পুরুষরা খুঁটি পুঁতে সেই কাপড় দিয়ে মণ্ডপ বানিয়ে দুর্গাপুজো করতেন। এবার সবচেয়ে খুশির খবর সৌরভ শুধু আমাদের পুজোর প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন তাই নয়, ২৫ সেপ্টেম্বর উদ্বোধনেও আসবেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মন্ত্রী রথীন ঘোষ, তিনিও এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। পুজোর সময় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন অপর্ণা বন্দ্যোপাধ্যায়, তাতান ভট্টাচার্য, কুমারজিৎ ঘোষরা।
মন্ত্রী রথীন ঘোষ বলেছেন, প্রসেনজিৎ ওরফে বালু খুব উদ্যমী। তিনি শুধু প্রাক্তন ক্রিকেটার নন, এখানে যে আকাদেমি চালান সেখান থেকে অনেক ক্রিকেটার বাংলার হয়ে খেলেছেন। আমাদের এলাকায় ক্রীড়াবিদ, সাংবাদিক অনেকে রয়েছেন। তাঁরা এই পুজোর সঙ্গে যুক্ত। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পাওয়া তাঁদের বড় কৃতিত্বের। আমি নিজেও এই পুজোর সঙ্গে জড়িয়ে আছি। সৌরভ উদ্বোধন করলে এলাকাবাসীর উন্মাদনা আরও বাড়বে বলে নিশ্চিত রাজ্যের মন্ত্রী রথীন।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications