Sourav Ganguly Car Accident: একের পর এক গাড়ির মধ্যে ধাক্কা, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বড় বিপদ এড়ালেন সৌরভ
Sourav Ganguly Car Accident: বড়সড় বিপদ এড়ালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। জানা যায়, হঠাত করেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়ের সামনে থাকা একটি লরি আচমকা ব্রেক কষে। এরপরেই কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কনভয়ের সামনে থাকা দুটি গাড়ি। এমনকী একে অপরের সঙ্গে ধাক্কা পর্যন্ত লাগে।
কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় যে গাড়িতে ছিলেন তাতে কিছু হয়নি বলে খবর। ফলে পুরোপুরি ভাবে সুস্থ আছেন দাদা। ঘটনার পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানেও যোগ দেন। তবে এই ঘটনার পর নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ প্রশাসন। বাড়ানো হয় প্রাক্তন অধিনায়কের সঙ্গে থাকা কনভয়ের গাড়ি (Sourav Ganguly Car Accident) ।

অন্যদিকে নিছকই দুর্ঘটনা নাকি অন্য কিছু তা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর। যদিও পুলিশের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উদ্বেগ ছড়িয়ে পড়ে অসংখ্য অনুগামীদের মধ্যে।
বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ক্রমশ গন্তব্যের দিকে এগোচ্ছিলেন। বৃষ্টি হচ্ছিল। পুলিশের তরফে কনভয় ছিল। কিন্তু হঠাত করেই কনভয়ের সামনে থাকা একটি লরি ব্রেক কষে বলে দাবি।
হঠাত ব্রেক কষার ফলে কনভয়ের সামনে থাকা দুটি গাড়ির চালকও কিছুটা হকচকিয়ে যান। দ্রুত ব্রেক কষেন। এর ফলে কনভয়ে থাকা দুটি গাড়ির মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর ফলে দুটি গাড়ির বেশ কিছুটা ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে (Sourav Ganguly Car Accident)।
অন্যদিকে ঘটনার পরেই সজোরে ব্রেক কষেন সৌরভ গঙ্গপাধ্যায়ের গাড়ির চালকও। ফলে তাঁর গাড়ির কোনও ক্ষতি হয়নি বলেও পুলিশ সূত্রে খবর। শুধু তাই নয়, গাড়ির চালক সহ সবাই সুস্থ আছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনার জেরে দীর্ঘক্ষন রাস্তায় দাঁড়াতে হয় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। এরপর ফের কড়া নিরাপত্তার ঘেরাটোপে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications