Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূলের সঙ্গে জোট গড়ে কি লড়বে সিপিএম, স্পষ্ট করেই জানিয়ে দিলেন ইয়েচুরি

বৃহত্তর স্বার্থে তৃণমূলের সঙ্গে জোটে যেতেও রাজি সিপিএম। কারণ তাঁদের প্রধান লক্ষ্য বিজেপিকে রোখা। সম্প্রতি এই মর্মে একাধিকবার সওয়াল করেছে সিপিএম।

বৃহত্তর স্বার্থে তৃণমূলের সঙ্গে জোটে যেতেও রাজি সিপিএম। কারণ তাঁদের প্রধান লক্ষ্য বিজেপিকে রোখা। সম্প্রতি এই মর্মে একাধিকবার সওয়াল করেছে সিপিএম। বিমান বসু থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র এক সুরে বিজেপি বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। কিন্তু সই সম্ভাবনায় স্পষ্টতই জল ঢেলে দিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

তৃণমূলের সঙ্গে কোনও মূল্যেই হাত মেলাবে না সিপিএম

তৃণমূলের সঙ্গে কোনও মূল্যেই হাত মেলাবে না সিপিএম

সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সাফ জানিয়ে দিলেন, তৃণমূলের সঙ্গে কোনও মূল্যেই হাত মেলাবে না সিপিএম। রাজ্য কমিটির দুদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সীতারাম ইয়েচুরি। তখনই তিনি সাফ করে দেন রাজ্য সিপিএম নেতৃত্বের কী করণীয়।

অ-বিজেপি কোনও মঞ্চে তৃণমূল থাকলে কী করবে সিপিএম?

অ-বিজেপি কোনও মঞ্চে তৃণমূল থাকলে কী করবে সিপিএম?

সীতারাম ইয়েচুরি জানান, এ রাজ্যের শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছেন সিপিএম-কর্মীরা। তাই তৃণমূলকে সমর্থন করার কোনও মানে হয় না। আবার একইসঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদককে বলতে শোনা গিয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রে অ-বিজেপি কোনও মঞ্চে তৃণমূল থাকলে তাঁদের কোনও সমস্যা নেই। কিন্তু রাজ্যের ক্ষেত্রে কখনই তৃণমূলের সঙ্গে একসঙ্গে পথ চলা সম্ভব নয়।

তৃণমূল ও বিজেপি থেকে সমদূরত্ব রেখেই চলবে সিপিএম!

তৃণমূল ও বিজেপি থেকে সমদূরত্ব রেখেই চলবে সিপিএম!

সীতারাম ইয়েচুরি এদিন স্পষ্ট করে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করা মানেই তৃণমূলকে সমর্থন করা নয়। আমরা বিজেপিকে আটকাতে জাতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে এক মঞ্চে আসতে পারি। সেটা কখনইও রাজ্যের ক্ষেত্রে সমীচিন হবে না। আমরা রাজ্যে তৃণমূলকে সমর্থন করব না। রাজ্যে তৃণমূল ও বিজেপি থেকে সমদূরত্ব রেখেই চলবে সিপিএম।

বিজেপি ও তৃণমূলকে এক করে আর দেখবে না সিপিএম

বিজেপি ও তৃণমূলকে এক করে আর দেখবে না সিপিএম

সীতারাম ইয়েচুরির এই বার্তা থেকে স্পষ্ট, সিপিএম বিজেমূল তত্ত্ব থেকে সরে আসছে। অর্থাৎ বিজেপি ও তৃণমূলকে এক করে তারা দেখবে না। কিন্তু উভয় দলের বিরুদ্ধে লড়াই চলবে তাদের। বিজেপিকে আটকানোই সিপিএমের প্রধান লক্ষ্য, কখনই তা তৃণমূলের সঙ্গে মিত্রতা তৈরি করে নয়, তৃণমূলের বিরোধিতা সমানে চালিয়ে যাবেন তাঁরা, জাতীয় ক্ষেত্রে অ-বিজেপি মঞ্চে তারা একসঙ্গে থাকলেও।

বাংলা ও ত্রিপুরার রণনীতি ঠিক করে দিল সিপিএম

বাংলা ও ত্রিপুরার রণনীতি ঠিক করে দিল সিপিএম

সীতারাম ইয়েচুরি শুধু বাংলার ক্ষেত্রেই রণনীতি ঠিক করে দেননি, তিনি ত্রিপুরার রণনীতিও নির্ধারণ করে দিয়েছেন। ত্রিপুরাতেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কোনওভাবেই তৃণমূলের হাত ধরা যাবে না। তাঁর কথায়, ত্রিপুরায় বামেরা লড়াই করছে, বিজেপির হাতে তারা মার খাচ্ছে।

জাতীয় রাজনীতি ও রাজ্য রাজনীতির ক্ষেত্রে সিপিএমের স্ট্র্যাটেজি

জাতীয় রাজনীতি ও রাজ্য রাজনীতির ক্ষেত্রে সিপিএমের স্ট্র্যাটেজি

সিপিএম ত্রিপুরায় জমি ছাড়তে নারাজ। তৃণমূল হঠাৎ এসে হম্বিতম্বি করে প্রধান বিরোধী হয়ে উঠতে চাইছে। কিন্তু ত্রিপুরায় প্রধান বিরোধী তারা। গোটা দেশেই তৃণমূলের তুলনায় সিপিএমের সংগঠন বেশি। তাই তৃণমূলের তুলনায় তারাই অগ্রণী ভূমিকা নেবে। তিনি স্পষ্ট করে দেন জাতীয় রাজনীতি ও রাজ্য রাজনীতির ক্ষেত্রে স্ট্র্যাটেজি আলাদা সিপিএমের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+