Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীকে থাপ্পড়ের বদলা মমতাকে লাথি! ত্রিপুরা পেরিয়ে বাংলাদেশে ফেলার হুঙ্কার সায়ন্তনের

মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের থাপ্পড় দেওয়ার কথা বলেছিলেন মোদীকে। সেই চড়ের বদলা এবার লাথির মারার বার্তা দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু।

মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের থাপ্পড় দেওয়ার কথা বলেছিলেন মোদীকে। সেই চড়ের বদলা এবার লাথির মারার বার্তা দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তাঁর হুঙ্কার, দিদি বাংলার মানুষ আপনাকে লাথি মারার জন্য তৈরি আছে। হাড়োয়ার একটি জনসভা থেকে তিনি এই মন্তব্য করেন।

লাথি মেরে বাংলা ছাড়া, নিদান

লাথি মেরে বাংলা ছাড়া, নিদান

মঙ্গলবার পুরুলিয়ায় এক জনসভা থেকে নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নরেন্দ্র মোদি যখন বাংলায় এসে বলেন, এখানে তোলাবাজের সরকার চলছে, তখন মনে হয় দিই ঠাসিয়ে এক গণতন্ত্রের থাপ্পড়। এরপরই বিজেপি পাল্টা দিলেন। সায়ন্তন বসু লাথি মেরে বাংলা ছাড়া করার নিদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

থাপ্পড়ের বদলা লাথি সায়ন্তনের

সায়ন্তন বলেন, দিদি বলছেন, প্রধানমন্ত্রীকে চড় মারব। দিদি, আপনি চড় মারুন, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু, বাংলার মানুষ আপনাকেও লাথি মারার জন্য প্রস্তুত হয়ে আছে। সেই লাথি খেয়ে আপনি ত্রিপুরা পেরিয়ে বাংলাদেশে গিয়ে পড়বেন। বাংলায় সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই ভোট যত এগোচ্ছে ততই দিদির মাথা গরম হচ্ছে। আর বাকংসযম হারিয়ে প্রধানমন্ত্রীকেও চড কষানোর কথা বলছেন।

তৃণমূলের বিদায় আসন্ন বাংলা থেকে

তাঁর কথায়, প্রথম তিন দফায় তৃণমূল খাতাই খুলতে পারেনি। বাংলা থেকে তৃণমূলের বিদায় আসন্ন। লোকসভা ভোট মিটলেই এ রাজ্যের সরকার ভাঙতে শুরু করবে। তৃণমূল ছেড়ে বিজেপি ভিড়বেন বিধায়করা। তখন কিছুই করার থাকবে না মুখ্যমন্ত্রীর। এদিন কর্মীদের উপর হামলা নিয়ে তৃণমূলকে নিশানা করেন বিজেপি প্রার্থী।

পা খুলে নিন, তারপর ফোন করুন

পা খুলে নিন, তারপর ফোন করুন

সায়ন্তন বলেন, কারও উপর হামলা হলে আমাকে ফোন করবেন না। যারা আক্রমণ করতে আসবে তাদের পা খুলে নিন, তারপর আমায় ফোন করুন। এর আগে তিনি শালীনতার সীমা ছাড়িয়ে বলেছিলেন, কেউ বুথ দখল করতে এলে শাহজাহান হও বা ঔরঙ্গজেব, সিআরপিএফ-কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে যায়। এই মন্তব্যের জেরে সায়েন্তন বসুকে শোকজ করে নির্বাচন কমিশন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+