Recruitment Scam: সায়নীর পর কি ইডি-র তলব টলিউডের আরেক নায়িকাকে? ভাইরাল ছবিতে জল্পনা তুঙ্গে
Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির তলব পেয়েছেন সায়নী ঘোষ। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের বাড়িতে তাঁর নাগাল পাওয়া যায়নি। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের জামালপুরে তিনি পঞ্চায়েত নির্বাচনের প্রচার সারবেন।
সায়নী টলিউডের অভিনেত্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলবের দিনেই ভাইরাল হয়েছে সায়নী ও কুন্তল ঘোষের সঙ্গে টলিউডের আরেক নায়িকার ছবি। আগেই তাঁর সঙ্গে কুন্তলের সম্পর্ক নিয়ে চর্চা হলেও মুখ খোলেননি ওই অভিনেত্রী।

কুন্তল ঘোষের ফেসবুক প্রোফাইলেই রয়েছে একটি ভিডিও। ২০২১ সালে দুর্গাপুজোর আগে কলকাতার ৮৩ নম্বর ওয়ার্ডে একটি বস্ত্র বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন সায়নী ঘোষ। দেবাশিস কুমার, চৈতালি চট্টোপাধ্যায়রা ওই অনুষ্ঠানে হাজির হন। ব্যানারে লেখা ছিল অনুষ্ঠানটি হচ্ছে কুন্তল ঘোষের সহযোগিতায়।
সেই মঞ্চেই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও উপস্থিত ছিলেন। সায়নী, প্রিয়াঙ্কারা মানুষের হাতে বস্ত্র তুলে দেন, উদ্যোগকে সাধুবাদ জানান। সমাজসেবী হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা লক্ষ্য ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল যুব কংগ্রেসের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক কুন্তল। এই অনুষ্ঠানটিও ছিল তেমনই।

কুন্তল ঘোষ ছবি প্রযোজনার কাজেও হাত লাগিয়েছিলেন। নিয়োগ দুর্নীতি কাণ্ডের টাকা টলিউডেও ঢুকেছে বলে জেনেছেন তদন্তকারী অফিসাররা। সেই সুবাদেই সায়নী, প্রিয়াঙ্কাদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকতেই পারে কুন্তলের। তবে অভিযোগ, প্রিয়াঙ্কাকে নানাবিধ উপহারও দিয়েছেন কুন্তল।
এমনকী একবার প্রিয়াঙ্কার হাসপাতালের বিল কুন্তল মিটিয়েছিলেন বলে জানা যায়। যদিও প্রযোজক রাণা সরকার সেই দাবি খারিজ করে বলেছিলেন, এমনটা হয়নি। দুর্ঘটনার পর প্রিয়াঙ্কা যখন হাসপাতালে ছিলেন তখন তিনি নিজে সেখানে ছিলেন, গোটা বিষয়টি জানেন। প্রিয়াঙ্কার ভাবমূর্তি নষ্টের চেষ্টার বিরুদ্ধেও তিনি ফেসবুকেই সরব হন।
এত কিছুর পরেও প্রিয়াঙ্কা মুখ খোলেননি। সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাঁদের জিজ্ঞাসাবাদ করবে তার মধ্যে প্রিয়াঙ্কার নাম রয়েছে। নিয়োগ দুর্নীতির চুরির টাকায় সায়নীকেও কুন্তল নানা উপহার দেন। তাঁদের মধ্যে আর্থিক ও সম্পত্তির লেনদেনের বিষয়ের কথা উঠে এসেছে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে। সায়নীকে এতদিনে তলবের পর চর্চা শুরু প্রিয়াঙ্কাকে নিয়েও।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের রেস্তরাঁর উদ্বোধন করেছিলেন প্রিয়াঙ্কা সরকার। শান্তনু তখন রাজ্যস্তরের যুব নেতা ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। শান্তনু গ্রেফতার হওয়ার পরেও প্রিয়াঙ্কার রেস্তরাঁ উদ্বোধনের ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু তিনি সংবাদমাধ্যমের ফোন ধরেননি। এই বিষয়ে স্পিকটি নট ছিলেন।
এবার কুন্তলের সঙ্গেও দেখা গেল প্রিয়াঙ্কার সহাস্য় ছবি। যা তাৎপর্যপূর্ণ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া শান্তনু ও কুন্তলের সঙ্গে প্রিয়াঙ্কার যোগাযোগ যে আর অস্বীকারের উপায় নেই তা স্পষ্ট। সায়নী ইডির আমন্ত্রণ পাওয়ার পর প্রিয়াঙ্কাও তলব পাবে কিনা তা নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা। শান্তনুর রেস্তরাঁর উদ্বোধন, কুন্তলের সঙ্গে প্রিয়াঙ্কার ছবি কি নিছকই কাকতালীয়? উত্তর সময়ের গর্ভে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications